News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
চোয়াল ভেঙে বিশ্বকাপে অনিশ্চিত জিদানের ছেলে

চোয়াল ভেঙে বিশ্বকাপে অনিশ্চিত জিদানের ছেলে

স্পেনের দ্বিতীয় স্তরের লিগে খেলতে গিয়ে গুরুতর চোটে পড়েছেন আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান। চোয়াল ও থুতনিতে ভাঙন ধরা পড়ায় আসন্ন বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

রোববার আলমেরিয়ার বিপক্ষে গ্রানাডার ৪-২ গোলে হারের ম্যাচে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে চোট পান তিনি। ধাক্কা লাগার পর মাথায় আঘাত পেয়ে কনকাশন নিয়ে মাঠ ছাড়েন ফ্রান্সের কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে।

চোটের পর একাধিক পরীক্ষা-নিরীক্ষা করা হয় জিদানের। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, সেই পরীক্ষায় তার চোয়াল ও থুতনিতে ভাঙন ধরা পড়ে।

গ্রানাডা ক্লাব এক বিবৃতিতে জানায়, ‘খেলোয়াড় ক্লাবের মেডিক্যাল স্টাফদের সঙ্গে পরামর্শ করে আগামী কয়েক ঘণ্টার মধ্যে চিকিৎসা পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবেন।’

স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মার্কা’ জানিয়েছে, সংঘর্ষের পর কনকাশনে ভোগা জিদানের ওপর বিস্তারিত পরীক্ষা চালানো হয় এবং সেখানেই ‘চোয়াল ও থুতনিতে ফ্র্যাকচার’ নিশ্চিত হয়।

এই চোটের কারণে মৌসুমের বাকি সময়টা মাঠের বাইরে থাকতে পারেন তিনি। এমনকি অস্ত্রোপচার প্রয়োজন হলে তার পুনরাগমন আরও বিলম্বিত হতে পারে।

বর্তমানে আলজেরিয়ার প্রথম পছন্দের গোলরক্ষক লুকা জিদান। তবে দলের অন্য দুই গোলরক্ষক অ্যান্থনি মান্দ্রেয়া ও মেলভিন মাসতিলও চোটে রয়েছেন, যা দলটির জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিশ্বকাপ শুরুর আগে ইনজুরিতে পড়া খেলোয়াড়দের তালিকায় সর্বশেষ সংযোজন জিদান। আগামী ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপে আলজেরিয়া তাদের অভিযান শুরু করবে ১৬ জুন বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়ে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS