স্থানীয় সরকার নির্বাচন সরকারের সক্রিয় বিবেচনায়: মন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচন সরকারের সক্রিয় বিবেচনায়: মন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় আছে।প্রয়োজনীয় প্রস্তুতি শেষে দ্রুত স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনী প্রক্রিয়া শুরু করা হবে।

সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য জহিরুল ইসলামের এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান।এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনে সভাপতিত্ব করেন। সোমবারের প্রশ্নোত্তর পর্বে বিষয়টি উত্থাপিত হয়।

স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন ধাপে ধাপে অনুষ্ঠিত হয়। সকল স্তরের নির্বাচন সম্পন্ন করতে ১০ মাস থেকে এক বছর সময়ের প্রয়োজন হয়।

নির্বাচন আয়োজনের ক্ষেত্রে ভোটার তালিকা প্রস্তুত, ভোটের সামগ্রী সংগ্রহ, ধর্মীয় উৎসব, পাবলিক পরীক্ষা, আবহাওয়া, কেন্দ্র চূড়ান্তকরণ ও সংস্কার, নির্বাচনী কর্মকর্তা নিয়োগ ও প্রশিক্ষণ ইত্যাদি বিষয় বিবেচনায় নিয়ে তফসিল ঘোষণা করতে হয়।

তফসিল ঘোষণার প্রাক-প্রস্তুতি হিসেবে ন্যূনতম ৪৫ দিন প্রয়োজন হয় বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS