News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
ঝালমুড়ি খেলাম আমি, আর ঝাল লাগল তৃণমূলের: নরেন্দ্র মোদী

ঝালমুড়ি খেলাম আমি, আর ঝাল লাগল তৃণমূলের: নরেন্দ্র মোদী

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ চলাকালেই রাজ্য সফরে এসেছেন বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নদিয়ার কৃষ্ণনগরে একটি জনসভায় বক্তব্য দেন তিনি।ওই আসনে আগামী ২৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জনসভা থেকে নির্বাচন কমিশনের ভূমিকার প্রশংসা করতে দেখা যায় মোদীকে।একইসঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক অভিযোগও তোলেন তিনি। পাশাপাশি কয়েকদিন আগে ঝাড়গ্রাম সফরে গিয়ে ঝালমুড়ি খাওয়ার প্রসঙ্গও টেনে আনেন।

নরেন্দ্র মোদী বলেন, ‘গত পঞ্চাশ বছরে এটাই প্রথম নির্বাচন যেখানে সবচেয়ে কম সহিংসতা দেখা যাচ্ছে’।

মোদীর অভিযোগ, পশ্চিমবঙ্গে ভোটের সময় সাধারণত বিশৃঙ্খলা ও সহিংসতা দেখা যায়।তবে এবার নির্বাচন কমিশন তা হতে দিচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘আমি এই বিষয়ে নির্বাচন কমিশনকে অভিনন্দন জানাচ্ছি। তারা পশ্চিমবঙ্গের মাটিতে আরও একবার লোকতন্ত্রের প্রতিষ্ঠা করেছে। ভোট শান্তিপূর্ণ করার ক্ষেত্রে নির্বাচন কমিশন বড় কৃতিত্ব রয়েছে। আমি সরকারি করমচারীদেরও অভিনন্দন জানাচ্ছি কারণ তারাও নিজেদের দায়িত্ব পালন করেছেন।’

জনসভায় বক্তব্য দিতে গিয়ে রসিকতাও করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘বিজেপি জিতলে মিষ্টি বিতরণ করা হবে, ঝালমুড়িও বিতরণ করা হবে। শুনেছি ঝালমুড়িও অনেককে ব্যাপক ধাক্কা দিয়েছে। ঝালমুড়ি খেলাম আমি, আর ঝাল লাগল তৃণমূলের।’

কয়েকদিন আগে ঝাড়গ্রাম সফরে গিয়ে স্থানীয় এক দোকান থেকে ঝালমুড়ি কিনে খেয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে বিরোধীরা উপহাস করে মোদীকে। তৃণমূল প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এটিকে ‘সাজানো নাটক’ বলে অভিহিত করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS