News Headline :
উপসাগরীয় দেশ ইউএই-ওমানকে যুক্ত করবে রেলপথ, নির্মাণের ৪০ শতাংশ সম্পন্ন হরমুজ প্রণালীতে দুটি জাহাজ জব্দ করেছে ইরান কঠোর অবস্থানে আইএমএফ ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের সংকট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল বোরো মৌসুমে ১৮ লাখ ৫০ হাজার টন ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার মাহবুবুর রহমান সবসময় দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতেন: বাণিজ্যমন্ত্রী নেপালের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীর নারায়ণগঞ্জে খেয়াঘাটের দরপত্র নিয়ে বিএনপি-জামায়াত-এনসিপি সংঘর্ষ, আহত ৫ চট্টগ্রামে শিবির-ছাত্রদল সংঘর্ষ: প্রতিবাদ জানিয়ে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ
উপসাগরীয় দেশ ইউএই-ওমানকে যুক্ত করবে রেলপথ, নির্মাণের ৪০ শতাংশ সম্পন্ন

উপসাগরীয় দেশ ইউএই-ওমানকে যুক্ত করবে রেলপথ, নির্মাণের ৪০ শতাংশ সম্পন্ন

দুই উপসাগরীয় দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করতে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ওমানে হাফিত রেল প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে। এরই মধ্যে ৪০ শতাংশ কাজ শেষ হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, নির্মাণ প্রতিষ্ঠান এতিহাদ রেল মঙ্গলবার এ তথ্য জানায়। 

প্রতিবেদনে বলা হয়, প্রকল্পটি এতিহাদ রেল, ওমান রেল এবং মুবাদালা ইনভেস্টমেন্ট কোম্পানির যৌথ উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে।সম্পন্ন হলে ২৩৮ কিলোমিটার দীর্ঘ এই রেলপথ দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করবে।

প্রকল্পের আওতায় ৬০টি সেতু নির্মাণ করা হচ্ছে, যার কিছু ৩৪ মিটার উচ্চতা পর্যন্ত।পাশাপাশি ২ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ একটি টানেলও নির্মাণ করা হচ্ছে। রেলপথটি দুই দেশের পাঁচটি প্রধান বন্দর এবং বিভিন্ন শিল্প ও মুক্ত বাণিজ্য অঞ্চলের সঙ্গে সংযোগ স্থাপন করবে।

এতিহাদ রেল জানায়, কোনো বড় দুর্ঘটনা ছাড়াই এখন পর্যন্ত প্রকল্পে ২৭ মিলিয়ন ঘনমিটার মাটি সরানো হয়েছে এবং ১ কোটি নিরাপদ কর্মঘণ্টা সম্পন্ন হয়েছে।

প্রকল্পটির কাজ চলছে ইউএইর আল আইন অঞ্চল (ওমান সীমান্তের কাছে), ওমানের আল বুরাইমি (ইউএই সীমান্তের কাছে), ওমানের সোহর এবং সোহরের কাছে ওয়াদি আল জিজি এলাকায়।

বিশেষজ্ঞদের মতে, এই রেলপথ বাণিজ্য প্রবাহ বৃদ্ধি, সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতা এবং দুই দেশের অর্থনৈতিক একীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকল্পটির নামকরণ করা হয়েছে জেবেল হাফিত পর্বতের নামে, যা দুই দেশের জন্যই ঐতিহাসিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS