কারা পেলেন ক্যাপ্টেনস কার্ড, কী সুবিধা থাকছে এই কার্ডে?

কারা পেলেন ক্যাপ্টেনস কার্ড, কী সুবিধা থাকছে এই কার্ডে?

বিসিবি সভাপতি তামিম ইকবাল খানের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় ‘ক্যাপ্টেনস কার্ড’ হস্তান্তর অনুষ্ঠান।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেওয়া পুরুষ ও নারী অধিনায়কদের হাতে বিশেষ এই প্রিভিলেজ কার্ড তুলে দেন তিনি।দেশের ক্রিকেটে অধিনায়কত্বের দায়িত্ব পালন করা ক্রিকেটারদের সম্মান জানাতেই এ উদ্যোগ নেয় বিসিবি।

অনুষ্ঠানে একটি ম্যাচে অধিনায়কত্ব করা রাজিন সালেহ ও জাকের আলী অনিকসহ প্রায় সব সাবেক অধিনায়কের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।এছাড়া উপস্থিত ছিলেন সদ্য সাবেক দুই বিসিবি সভাপতি ও সহসভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ফারুক আহমেদসহ আরও কয়েকজন সাবেক অধিনায়ক।

banglanews24

২৭ পুরুষ অধিনায়ক হচ্ছেন– মাহরুফ শরীফ কবির (১৯৭৭), রকিবুল হাসান (১৯৭৯), শফিকুল হক (১৯৮২), গাজী আশরাফ হোসেন (১৯৮৬), মিনহাজুল আবেদীন (১৯৯০), ফারুক আহমেদ (১৯৯৪), আকরাম খান (১৯৯৫), আমিনুল ইসলাম বুলবুল (১৯৯৮), নাঈমুর রহমান দুর্জয় (২০০০), খালেদ মাসুদ (২০০১), খালেদ মাহমুদ (২০০৩), হাবিবুল বাশার (২০০৪), রাজিন সালেহ আলম (২০০৪), শাহরিয়ার নাফিস আহমেদ (২০০৬), মোহাম্মদ আশরাফুল (২০০৭), মাশরাফি বিন মুর্তজা (২০০৯), সাকিব আল হাসান (২০০৯), মুশফিকুর রহিম (২০১১), তামিম ইকবাল খান (২০১৭), মাহমুদউল্লাহ রিয়াদ (২০১৮), মুমিনুল হক সৌরভ (২০১৯), লিটন কুমার দাস (২০২১), কাজী নুরুল হাসান সোহান (২০২২), মোসাদ্দেক হোসেন সৈকত (২০২২), নাজমুল হোসেন শান্ত (২০২৩), মেহেদী হাসান মিরাজ (২০২৪), জাকের আলী অনিক (২০২৫)।

নারী অধিনায়করা হচ্ছেন– সালমা খাতুন (২০১১), জাহানারা আলম (২০১৪), রুমানা আহমেদ (২০১৬), নিগার সুলতানা (২০২১) ও ফাহিমা খাতুন (২০২১)।

সাবেক অধিনায়কদের জন্য ‘ক্যাপ্টেনস কার্ড’, থাকছে বিশেষ সুবিধা।তামিম জানিয়েছেন, ক্যাপ্টেনস কার্ডধারীরা পাবেন—
অবসরের পর হেলথ ইনস্যুরেন্স সুবিধা
২৪ ঘণ্টা বিসিবির মেডিকেল বিভাগের সেবা
আইসিসি ও এসিসির ইভেন্টসহ বাংলাদেশের সব খেলা উপভোগের সুযোগ
ম্যাচ ভেন্যুতে ফ্রি গাড়ি পার্কিং সুবিধা
এছাড়া সময়ের সঙ্গে সঙ্গে এই কার্ডের সুবিধা আরও বাড়ানো হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS