‘বাংলার লেডি সুপারস্টার’- পরীমণিকে নিয়ে লিখলেন ভক্ত

‘বাংলার লেডি সুপারস্টার’- পরীমণিকে নিয়ে লিখলেন ভক্ত

দীর্ঘদিন ধরেই পর্দার আড়ালে রয়েছেন আলোচিত অভিনেত্রী পরীমণি। দুই বছর আগে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ‘রঙিলা কিতাব’ সিরিজে তার অভিনয় প্রশংসিত হলেও এরপর থেকে নতুন কোনো কাজে দেখা মেলেনি তার।

তবে এবার নিজের সামাজিকমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেই নতুন করে চমক দিয়েছেন এই অভিনেত্রী। শুক্রবার (১০ এপ্রিল) রাতে প্রকাশ করা ৩০ সেকেন্ডের ওই ভিডিওতেই শুরু হয়েছে তুমুল আলোচনা।

ভিডিওতে দেখা যায়, সাঁতারের পোশাকে সুইমিংপুলে পরীমণি। মাত্র ১৪ ঘণ্টায় ভিডিওটি প্রায় ১৩ লাখ বারের বেশি দেখা হয়েছে, এতে প্রতিক্রিয়া এসেছে ৪১ হাজারের বেশি এবং মন্তব্যের সংখ্যা ছাড়িয়েছে ৭ হাজার।

ভিডিওতে পরীর রূপ ও উপস্থিতির প্রশংসা করেছেন অনেকে। এক ভক্ত লেখেন, ‘বাংলার লেডি সুপারস্টার’।কেউ আবার আগুনের ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।

কেউ কেউ আবার সেই ভিডিওতে পরীমণির পোশাক নিয়ে কটাক্ষও করেছেন। এমন এক মন্তব্যকারীকে কড়া জবাবও দিয়েছেন পরীমণি।

পরীমণিকে সর্বশেষ দেখা গেছে কলকাতার ‘ফেলুবক্সী’ সিনেমায়। বর্তমানে তিনি লীসা গাজীর পরিচালনায় রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত ‘শাস্তি’ সিনেমায় অভিনয় করছেন, যেখানে তার বিপরীতে থাকছেন চঞ্চল চৌধুরী। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘ডোডোর গল্প’ সিনেমা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS