News Headline :
বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদের বয়সসীমা তুলে দিয়ে বিল পাস বিরোধিতার মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস বিপ্লবের আইনি স্বীকৃতি: সংসদে ‘জুলাই যোদ্ধা পুনর্বাসন বিল’ পাস দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট: হাসনাত আব্দুল্লাহকে স্পিকার শাহবাগে তর্কাতর্কির জেরে ট্রান্সজেন্ডারদের মারধর লেবাননে ইসরায়েলের বিমান হামলায় বাংলাদেশি নিহত নলছিটি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কমিটি গঠন হরমুজ প্রণালীর ট্রানজিট ফি ইরানি মুদ্রায় পরিশোধের প্রস্তাব মাদকসেবনে বাধা দেওয়ায় জবি শিক্ষকের ওপর হামলা, যুবক কারাগারে বিদেশে কর্মসংস্থানে যুদ্ধের ধাক্কা, মার্চে জনশক্তি রপ্তানি নেমেছে অর্ধেকে
শাহবাগে তর্কাতর্কির জেরে ট্রান্সজেন্ডারদের মারধর

শাহবাগে তর্কাতর্কির জেরে ট্রান্সজেন্ডারদের মারধর

রাজধানীর শাহবাগ এলাকায় ট্রান্সজেন্ডারদের সঙ্গে উৎসুক জনতার সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে জাতীয় জাদুঘরের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, প্রতি শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ওই এলাকায় ট্রান্সজেন্ডাররা জড়ো হয়ে আড্ডা দেন। এ সময় কিছু উৎসুক জনতার সঙ্গে তাদের বাগবিতণ্ডা শুরু হয়।এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কয়েকজন ট্রান্সজেন্ডারকে মারধরের ঘটনা ঘটে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

প্রত্যক্ষদর্শী আবিদ বলেন, ওই এলাকায় ট্রান্সজেন্ডারদের উপস্থিতির কারণে অনেক সময় সাধারণ মানুষ অস্বস্তিতে পড়েন এবং পরিবার নিয়ে চলাচলে সমস্যার সম্মুখীন হন বলে অভিযোগ রয়েছে।

গত ৩ এপ্রিল একই এলাকায় ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষে একজন সাংবাদিক আহত হন। পরে এ ঘটনায় অভিযান চালিয়ে আটজনকে আটক করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS