News Headline :
বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদের বয়সসীমা তুলে দিয়ে বিল পাস বিরোধিতার মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস বিপ্লবের আইনি স্বীকৃতি: সংসদে ‘জুলাই যোদ্ধা পুনর্বাসন বিল’ পাস দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট: হাসনাত আব্দুল্লাহকে স্পিকার শাহবাগে তর্কাতর্কির জেরে ট্রান্সজেন্ডারদের মারধর লেবাননে ইসরায়েলের বিমান হামলায় বাংলাদেশি নিহত নলছিটি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কমিটি গঠন হরমুজ প্রণালীর ট্রানজিট ফি ইরানি মুদ্রায় পরিশোধের প্রস্তাব মাদকসেবনে বাধা দেওয়ায় জবি শিক্ষকের ওপর হামলা, যুবক কারাগারে বিদেশে কর্মসংস্থানে যুদ্ধের ধাক্কা, মার্চে জনশক্তি রপ্তানি নেমেছে অর্ধেকে
নলছিটি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

নলছিটি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

এস এম রেজাউল করিমকে সভাপতি ও ওবায়দুর রহমান ফরহাদকে সাধারণ সম্পাদক করে নলছিটি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। 

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন প্রাঙ্গণে আয়োজিত বার্ষিক সাধারণ সভা থেকে আগের কমিটি বিলুপ্তি ও নতুন কমিটি গঠন করা হয়।সভায় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কয়েকজন সদস্য নতুন কমিটিতে পুনঃনির্বাচিত হন।

২১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি ব্যারিস্টার এস এম মইনুল করিম, সহ-সভাপতি মিজানুর রহমান বাবলু তালুকদার, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান ফরহাদ, সিনিয়র যুগ্ম সম্পাদক আহমেদ আল আমীন, যুগ্ম সম্পাদক আতিয়ার রহমান (সোহেল), যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, সাংগঠনিক সম্পাদক শামীম আহম্মেদ, সহ-সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম, অর্থ সম্পাদক মাহবুব হোসেন, দপ্তর সম্পাদক সুমন হাওলাদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক শরিফুল ইসলাম (পলাশ), সমাজকল্যাণ সম্পাদক রাজু তালুকদার, শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাজিদ মাহমুদ শাওন, স্বাস্থ্য ও চিকিৎসাবিষয়ক সম্পাদক ডা. মুনিবুর রহমান (জুয়েল), বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী সোহাদ্য বিন হক (শুভ), পল্লী উন্নয়ন, কৃষি, পরিবেশ ও জলবায়ুবিষয়ক সম্পাদক প্রকৌশলী আব্দুল্লাহ আল মাহদী, দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক গোলাম সারোয়ার (শাওন), কার্যনির্বাহী সদস্য মু. খলিল, রাসেল হাওলাদার।

২০২২ সালে ঝালকাঠির নলছিটি উপজেলার অরাজনৈতিক সংগঠন হিসেবে নলছিটি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যাত্রা শুরু করে। এরপর বিগত সময়ে এলাকার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ, বৃক্ষরোপণ, বজ্রপাত রোধে তালবীজ রোপণ ও সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS