News Headline :
বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদের বয়সসীমা তুলে দিয়ে বিল পাস বিরোধিতার মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস বিপ্লবের আইনি স্বীকৃতি: সংসদে ‘জুলাই যোদ্ধা পুনর্বাসন বিল’ পাস দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট: হাসনাত আব্দুল্লাহকে স্পিকার শাহবাগে তর্কাতর্কির জেরে ট্রান্সজেন্ডারদের মারধর লেবাননে ইসরায়েলের বিমান হামলায় বাংলাদেশি নিহত নলছিটি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কমিটি গঠন হরমুজ প্রণালীর ট্রানজিট ফি ইরানি মুদ্রায় পরিশোধের প্রস্তাব মাদকসেবনে বাধা দেওয়ায় জবি শিক্ষকের ওপর হামলা, যুবক কারাগারে বিদেশে কর্মসংস্থানে যুদ্ধের ধাক্কা, মার্চে জনশক্তি রপ্তানি নেমেছে অর্ধেকে
হরমুজ প্রণালীর ট্রানজিট ফি ইরানি মুদ্রায় পরিশোধের প্রস্তাব

হরমুজ প্রণালীর ট্রানজিট ফি ইরানি মুদ্রায় পরিশোধের প্রস্তাব

হরমুজ প্রণালী দিয়ে চলাচলের ট্রানজিট ফি ইরানের জাতীয় মুদ্রা রিয়ালে পরিশোধের প্রস্তাব দিয়েছে দেশটি।

দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান জানান, একটি সংসদীয় প্রস্তাবের অধীনে এই ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) মুম্বাইয়ে ইরানের কনস্যুলেট জেনারেলের এক্স পোস্টে (সাবেক টুইটার) এ তথ্য জানানো হয়েছে।

হরমুজ প্রণালীর নিরাপত্তা ও টেকসই উন্নয়নের কৌশলগত এ পরিকল্পনায়, প্রয়োজন হলে ইরান সরকার ওমানের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করতে পারে; তবে এটি মূল পরিকল্পনার কেন্দ্রবিন্দু নয়, বরং একটি সেকেন্ডারি গৌণ বিধান।

বিশ্লেষকরা চলতি সপ্তাহে আল জাজিরা-কে বলেছেন, যুক্তরাষ্ট্রের ডলারের বৈশ্বিক আধিপত্যকে দুর্বল করতে ইরান ও চীন সক্রিয়ভাবে বিভিন্ন উপায় খুঁজছে।

একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন-ইসরায়েলি হামলার পর প্রণালীটি অবরোধ করার সময় ইরানি কর্মকর্তারা কার্যত একটি ‘টোল বুথ’ ব্যবস্থা চালু করেন।এর আওতায় বাণিজ্যিক জাহাজগুলোকে চীনা মুদ্রা ইউয়ানে ট্রানজিট ফি পরিশোধ করতে বলা হচ্ছিল।

অবরোধকালীন সময়ে কতগুলো জাহাজ ইউয়ানে অর্থ পরিশোধ করেছে তা স্পষ্ট নয়।তবে লয়েডস লিস্ট-এর তথ্য অনুযায়ী, ২৫ মার্চ পর্যন্ত অন্তত দুটি জাহাজ এভাবে অর্থ প্রদান করেছে।

সূত্র: আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS