নবম শ্রেণী পর্যন্ত তিনবার ফেল করেছিলেন অক্ষয়?

নবম শ্রেণী পর্যন্ত তিনবার ফেল করেছিলেন অক্ষয়?

মুক্তির অপেক্ষায় রয়েছে অক্ষয় কুমারের সিনেমা ‘ভূত বাংলা’। গা ছমছমে অদ্ভূতুড়ে সব ঘটনাবলীর সঙ্গে দমফাটা হাসি আর প্রেম-রোমান্সের মিশেলে নির্মিত হয়েছে সিনেমাটি।এই সিনেমার মাধ্যমে আগামী ১৭ এপ্রিল দর্শকের সামনে নতুনভাবে হাজির হবেন বলিউডের ‘খিলাড়ি’।

শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত অক্ষয় কুমার।তার মাঝেই একটি রিয়্যালিটি শোয়ে স্কুলজীবন নিয়ে সিক্রেট ফাঁস করলেন অভিনেতা নিজেই। ‘হুইল অফ ফরচুন’-এর মঞ্চে অক্ষয়ের কথা শুনে তাজ্জব বনে গেছেন সবাই।

শো চলাকালীন অক্ষয় তার বাল্য বন্ধুদের সঙ্গে দর্শকের পরিচয় করিয়ে দেন এবং জানান তিনি ছিলেন স্কুলের ‘ব্যাকবেঞ্চার’। এখানেই শেষ নয় নিজের সম্পর্কে অকপটে বলেন, খুব অতি কষ্টে পরীক্ষায় পাশ করতেন।

শোয়ের প্রতিযোগীদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি তার বন্ধু জিনেশকে দেখিয়ে বলেন, কিন্ডারগার্টেন অর্থাৎ কেজি থেকে তাঁদের বন্ধুত্ব। এরপর মজা করে নিজের সম্পর্কে আরও একটি সত্যি বলেন। তা হচ্ছে- কেজি থেকে নবম শ্রেনি পর্যন্ত আমরা মোট তিনবার ফেল করেছি।

জিনেশকে আবার জিজ্ঞেস করেন, কেন সে বারবার ফেল করছিল? তখন অক্ষয়ের শৈশবের সঙ্গী মজা করে বলেন, কারণ আমি তোমাদের সঙ্গেই সময় কাটাতাম।

হাসিঠাট্টার মাঝে হাটে হাঁড়ি ভেঙে দেন অক্ষয়। বাল্যবন্ধুর পুরোনো অভ্যাসের কথা বলতে গিয়ে বলেন, জিনেশ নাকি শুধু মেয়েদের দেখার জন্যই সাইকেল নিয়ে পুরো শহর ঘুরে বেড়াতেন।

দুই বন্ধু এক জায়গায় হলে যে কত কেচ্ছা ফাঁস হয়ে যায় তারই প্রমাণ মিলল ‘হুইল অফ ফরচুন’-এ। অক্ষয়কে পাল্টা চাপে ফেলে জিনেশ দর্শকের দিকে তাকিয়ে মজা করে বলেন, আমি দেখতাম নাকি ও? এভাবেই ছেলেবেলার স্মৃতিচারণার মাধ্যমে বেশ জমে উঠেছিল অক্ষয়-জিনেশের খুনসুটি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS