News Headline :
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণ আরেকটা ফ্যাসিবাদ, অলিখিত বাকশাল: বিরোধীদলীয় নেতা বিএনপি কি আরেকটা আ. লীগ হওয়ার চেষ্টা করছে, প্রশ্ন হান্নান মাসউদের তুরাগের রানাভোলায় বস্তির আগুন নিয়ন্ত্রণে ডিএসসিসির অভিযানে সায়েদাবাদে ১০০ কাউন্টার সিলগালা ‘স্থানীয় সরকার বিল পাস না হলে আ. লীগের মেয়রদের চেয়ারে বসার সুযোগ করে দিতে হবে’ সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, আইএসপিআরের সতর্কবার্তা ওয়াকআউট করা কি অপরাধ—সংসদে প্রশ্ন বিরোধীদলীয় নেতার লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলা, ঝুঁকিতে যুক্তরাষ্ট্র‑ইরান যুদ্ধবিরতি সংসদে রেকর্ডসংখ্যক বিল পাস, একদিনে ৩১ হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭, নতুন রোগী আঠার শতাধিক
সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, আইএসপিআরের সতর্কবার্তা

সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, আইএসপিআরের সতর্কবার্তা

সম্প্রতি দেশে একটি প্রতারক চক্র বাংলাদেশ সেনাবাহিনী ও ডিজিএফআই-এর উচ্চপদস্থ কর্মকর্তাদের ভুয়া পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন ও প্রতারণার চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক বিবৃতিতে এসব প্রতারক চক্র থেকে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আইএসপিআর।

আইএসপিআর সূত্রে জানা যায়, প্রতারকরা নিজেদের ব্রিগেডিয়ার জেনারেল, লেফটেন্যান্ট কর্নেলসহ বিভিন্ন পদমর্যাদার সামরিক কর্মকর্তা পরিচয় দিয়ে মোবাইল ফোনে কল বা বার্তার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করছে। তারা সেনাবাহিনীর বিভিন্ন ওয়েবসাইট থেকে ইউনিফর্ম পরিহিত কর্মকর্তাদের ছবি সংগ্রহ করে হোয়াটসঅ্যাপ প্রোফাইলে ব্যবহার করে বিশ্বাসযোগ্যতা তৈরি করছে এবং এরপর ভয়ভীতি দেখিয়ে অর্থ বা অন্য সুবিধা আদায়ের চেষ্টা করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী বা দেশের কোনো গোয়েন্দা সংস্থা কখনোই ব্যক্তিগতভাবে এ ধরনের ফোনকল, মেসেজ বা সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে যোগাযোগ করে না। এ ধরনের যোগাযোগ সম্পূর্ণ প্রতারণামূলক এবং আইনত দণ্ডনীয় অপরাধ।কেউ যদি নিজেকে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন বা বার্তার মাধ্যমে ভয় দেখায় কিংবা কোনো সুবিধা দাবি করে, তবে সংশ্লিষ্ট নম্বরসহ বিষয়টি দ্রুত নিকটস্থ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

এ ছাড়া আইএসপিআর সব নাগরিককে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

প্রতারক চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে তারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS