সহজ উপায়ে বানাতে পারেন চিকেন ডাম্পলিং

সহজ উপায়ে বানাতে পারেন চিকেন ডাম্পলিং

চীনের জনপ্রিয় খাবার চিকেন ডাম্পলিং ঘরে বানানো খুবই সহজ। ডাম্পলিংয়ের বাইরের আস্তরণ সাধারণত গমের আটা দিয়ে তৈরি হয়, যা ভাপে, প্যান ফ্রাইং বা বেকিং পদ্ধতিতেও রান্না করা যায়।পুর হিসেবে ব্যবহার করা যায় মুরগি, মাছ, পর্ক, সবজি বা চিজ।

ডাম্পলিংয়ের বাইরের আস্তরণ ডিম সাম বা মোমোর চেয়ে নরম হয় এবং এটি নানা আকৃতি ও আকারে তৈরি করা যায়।ঘরে বানাতে বিশেষ দক্ষতার দরকার নেই, শুধু একটি রাইস পেপার শিটের সাহায্যে সহজেই তৈরি করা যায়।

যা যা নেবেন

৫০০ গ্রাম মুরগির কিমা

১ চা চামচ আদাকুচি

২ টেবিল চামচ রসুন কুচি

৪-৫ টেবিল চামচ পেঁয়াজ কলি কুচানো (যদি পাওয়া যায়)

স্বাদমতো লবণ

১ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো

৪ টেবিল চামচ সয়া সস

আধ চা চামচ আজিনোমোটো

৪টি রাইস পেপার শিট

১ টেবিল চামচ সুইট চিলি সস

১ টেবিল চামচ চিলি অয়েল

পরিমাণ মতো সাদা তেল

যেভাবে বানাবেন

মুরগির কিমা ব্লেন্ডারে ভালোভাবে পেস্ট বানান।একটি বড় পাত্রে কিমা, আদাকুচি, রসুনকুচি, কুচোনো পেঁয়াজ কলি, লবণ, গোলমরিচ গুঁড়ো, সয়া সস এবং আজিনোমোটো মিশিয়ে নিন। প্যানে সামান্য তেল গরম করুন।কিমার মিশ্রণ থেকে ছোট ছোট বল বানিয়ে প্যানের ওপর রাখুন। ৫ মিনিট ঢেকে রাখুন। গোল রাইস শিটগুলো মাঝ বরাবর কেটে দুই টুকরো করুন। শিটগুলো অল্প পানিতে ভিজিয়ে বলগুলোর ওপর ঢেকে দিন। একটি বাটিতে সয়া সস, চিলি অয়েল, সুইট চিলি সস, রসুন কুচি ও পেঁয়াজ কলি কুচানো মিশিয়ে সস তৈরি করুন। ডাম্পলিং-এর ওপর ছড়িয়ে দিন। প্যানটি ঢেকে আরও ৫ মিনিট রান্না করুন। গরম গরম পরিবেশন করুন।

এভাবে সহজ উপায়ে বানিয়ে চিকেন ডাম্পলিং উপভোগ করতে পারবেন ঘরে বসে। চাইলে ডাম্পলিংয়ের পুরে শাকসবজি বা চিজও ব্যবহার করতে পারেন, এটি আরও স্বাদবর্ধক হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS