ট্রলকারীদের মুখ বন্ধ করলেন দীপিকা

ট্রলকারীদের মুখ বন্ধ করলেন দীপিকা

বলিউডের তারকা জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। পর্দায় হোক কিংবা বাস্তব জীবন, তাদের রসায়ন সবসময়ই আলোচনায় থাকে।তবে সম্প্রতি স্বামী রণবীরের নতুন সিনেমা ‘ধুরন্ধর ২’-এর সাফল্য নিয়ে দীপিকার নীরবতা ঘিরে তুমুল সমালোচনা শুরু হয়েছিল। 

অনেকেই প্রশ্ন তুলেছিলেন, কেন রণবীরের এই ব্লকবাস্টার সিনেমার স্ক্রিনিংয়ে দেখা যায়নি দীপিকাকে? কেনই বা সামাজিকমাধ্যমে কোনো অভিনন্দন বার্তা দিলেন না তিনি?

অবশেষে সেইসব ট্রলকারীদের মুখ বন্ধ করলেন দীপিকা।তবে রাগের মাথায় নয়, বরং বেশ মজার ছলে এবং বুদ্ধিমত্তার সঙ্গেই বিষয়টির মোকাবিলা করেছেন তিনি।

সম্প্রতি ভাইরাল হওয়া একটি রিলের কমেন্ট সেকশনে এক ভক্ত দীপিকাকে প্রশ্ন করেন- তিনি কি ইচ্ছাকৃতভাবে চুপ ছিলেন, নাকি তার নীরবতাকে মানুষ একটু বেশিই বিশ্লেষণ করছে? 

জবাবে দীপিকা লেখেন, ‘‘দ্বিতীয়টি, আমার বন্ধু… আমি ‘ধুরন্ধর ২’ তোমাদের সবার অনেক আগেই দেখে ফেলেছিলাম।’’ এরপরই মজার ছলে ট্রোলারদের খোঁচা দিয়ে তিনি যোগ করেন, ‘এবার বলো কার মজা হলো?’ দীপিকার এই ছোট মন্তব্যটি দ্রুত ভাইরাল হয়েছে। অভিনেত্রীর এমন জবাবের পর এবার তার ভক্তরা পাল্টা ট্রোল করতে শুরু করেছেন সমালোচকদের। 

এক ভক্ত মন্তব্য করেছেন, ‘কাউকে সমর্থন করার জন্য সবসময় প্রকাশ্যে আসতে হয় না, এটা মানুষ কবে বুঝবে?’ অন্য একজন বিদ্রূপ করে লিখেছেন, ‘আপনারা কি ভুলে গিয়েছেন যে দীপিকা রণবীরের সাথেই এক বাড়িতে থাকেন? তার আলাদা করে উইশ করার দরকার নেই।’

উল্লেখ্য, ২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন দীপিকা ও রণবীর সিং। দীর্ঘ ছয় বছরের দাম্পত্য জীবনের পর ২০২৪ সালে তাদের কোল আলো করে আসে কন্যা সন্তান ‘দুয়া’।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS