আল্লু অর্জুনের সম্পদের পরিমাণ কত?

আল্লু অর্জুনের সম্পদের পরিমাণ কত?

ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনের জন্মদিন বুধবার (৮ এপ্রিল)। এদিন জীবনের ৪৪ বছরে পা দিলেন এই ‘স্টাইলিশ স্টার’।

তার জন্মদিন উপলক্ষে ভক্তদের উন্মাদনা যখন তুঙ্গে, তখন এক নজরে দেখে নেওয়া যাক তার ক্যারিয়ার, সম্পদের পরিমাণ।

টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, আল্লু অর্জুনের বর্তমান মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪৬০ কোটি টাকা।প্রতিটি সিনেমার জন্য আকাশছোঁয়া পারিশ্রমিক নেন তিনি, পাশাপাশি ব্যবসাতেও তিনি বেশ তুখোড়। তার নিজস্ব প্রোডাকশন হাউস রয়েছে এবং তাদের পারিবারিক ব্যানার ‘গীতা আর্টস’-এর বড় শেয়ারের মালিকও তিনি। 

ক্যারিয়ারের শুরুতে ‘দেশমুদুরু’ (২০০৭), ‘পারুগু’ (২০০৮) কিংবা ‘ভেদম’ (২০১০)-এর মতো সিনেমা দিয়ে ঘরে ঘরে পরিচিতি পেলেও, ‘রেস গুররাম’, ‘সররাইনডু’ বা ‘আলা বৈকুণ্ঠপুরামুলু’ তাকে সুপারস্টারের তকমা এনে দেয়।

তবে ‘পুষ্পা: দ্য রাইজ’ এবং তার সিক্যুয়েল ‘পুষ্পা ২: দ্য রুল’ আল্লু অর্জুনকে যে উচ্চতায় নিয়ে গিয়েছে, তা এক কথায় অবিশ্বাস্য।পুষ্পার সেই আইকনিক হাঁটা আর সংলাপ এখন সিনেমাপ্রেমীদের মুখে মুখে।

জন্মদিনেই ভক্তদের জন্য বড় উপহার নিয়ে আসছেন আল্লু। পরিচালক অ্যাটলির আগামী ছবি ‘এএ২২এক্সএ৬’-এ দেখা যাবে তাকে। সবচেয়ে বড় চমক হলো, এতে তার বিপরীতে অভিনয় করবেন বলিউডের ‘কুইন’ দীপিকা পাড়ুকোন। অভিনেতার জন্মদিনে এর পোস্টার মুক্তি পেয়েছে, যা নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। এছাড়া ‘পুষ্পা ৩: দ্য র‍্যাম্পেজ’-এ আবারও রাশমিকা মান্দানার সঙ্গেও ফিরবেন তিনি।

তেলুগু সিনেমার অত্যন্ত প্রভাবশালী আল্লু-কোনিডেলা পরিবারের সন্তান। মেগাস্টার চিরঞ্জীবীর পরিবারের সঙ্গেও রয়েছে তার গভীর যোগসূত্র। ব্যক্তিগত জীবনে ২০১১ সালে স্নেহা রেড্ডির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আল্লু। তাদের সুখের সংসারে রয়েছে দুই সন্তান- পুত্র আয়ান এবং কন্যা আরহা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS