News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
সিনিয়র অফিসার নেবে ব্র্যাক

সিনিয়র অফিসার নেবে ব্র্যাক

ব্র্যাক দক্ষ ও যোগ্য জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ‘সিনিয়র অফিসার, এমইএএল (Monitoring, Evaluation, Accountability and Learning)’ পদে এই নিয়োগ দেওয়া হবে।

নির্বাচিত প্রার্থীদের কর্মস্থল হবে বাংলাদেশের যেকোনো স্থানে। আবেদন করা যাবে ১১ এপ্রিল ২০২৬ পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ পদের মূল দায়িত্ব হলো মাঠপর্যায়ে প্রোগ্রাম কার্যক্রমের পরিকল্পনা, বাস্তবায়ন ও পর্যবেক্ষণে সহায়তা করা। পাশাপাশি সঠিক ও সময়োপযোগী তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও রিপোর্টিংয়ের মাধ্যমে প্রোগ্রামের গুণগত মান নিশ্চিত করা এবং সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা।

যোগ্যতা ও অভিজ্ঞতা

এ পদে আবেদন করতে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি, পরিসংখ্যান, সামাজিক বিজ্ঞান বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

এ ছাড়া এমএস অফিস, ইন্টারনেট টুলস এবং মোবাইলভিত্তিক ডেটা সংগ্রহ পদ্ধতি (যেমন: ODK/KoBo) ব্যবহারে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা এবং চাপের মধ্যে কাজ করার মানসিকতা থাকতে হবে।

অন্যান্য শর্ত
বাংলাদেশের যেকোনো স্থানে ফিল্ডে ভ্রমণ ও কাজ করার মানসিকতা থাকতে হবে।

সুযোগ-সুবিধা
উৎসব বোনাস, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবনবিমা, মাতৃত্বকালীন ও পিতৃত্বকালীন ছুটিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের ব্র্যাকের অফিসিয়াল ক্যারিয়ার পোর্টালের মাধ্যমে ১১ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS