ব্যবসায়ীকে বিয়ে করে অভিনয় ছাড়ার গুঞ্জনে মুখ খুললেন তৃষা

ব্যবসায়ীকে বিয়ে করে অভিনয় ছাড়ার গুঞ্জনে মুখ খুললেন তৃষা

সুপারস্টার বিজয় থালপতির সঙ্গে তৃষা কৃষ্ণানের সম্পর্কের গুঞ্জন ইতোমধ্যেই তোলপাড় ফেলে দিয়েছে ভারতের দক্ষিণী ইন্ডাস্ট্রিতে। তবে সেসব ছাপিয়ে তৃষার ব্যক্তিগত জীবন নানা জল্পনা এই মুহূর্তে অন্যতম আলোচিত বিষয়।

গত কয়েক দিন ধরে শোনা যাচ্ছিল, তৃষা নাকি বিবাহিত, এমনকি তৃষার নাকি সন্তানও রয়েছে! এ ছাড়া অভিনয় থেকে তৃষার বিরতি নেওয়ার গুঞ্জনও প্রকাশ্যে এসেছিল। এবার এই জল্পনায় মুখ খুললেন তৃষা।

সম্প্রতি সামাজিকমাধ্যমে একটি পোস্ট করেন তৃষা। সেই পোস্টে ব্যঙ্গাত্মক ভাবে তিনি লেখেন, সিনেমা ছেড়েছি, ধনী ব্যবসায়ীকে বিয়ে করেছি, চার সন্তানের মা- সব মিলিয়ে যেন একটা ‘গল্পের বই’।

এই গুঞ্জনের সূত্রপাত মূলত একাধিক প্রতিবেদন। যেখানে দাবি করা হয়েছিল, তৃষা নাকি খুব শিগগিরই চলচ্চিত্র জগৎ থেকে সরে দাঁড়াতে চলেছেন।কিছু প্রযোজকও নাকি এমন ইঙ্গিত দিয়েছেন বলে খবর ছড়ায়। তবে অভিনেত্রী এই দাবি সরাসরি নস্যাৎ করে দেন এবং স্পষ্ট করে জানান, এগুলো নিছকই ভিত্তিহীন কল্পনা।

এদিকে, তৃষার সঙ্গে বিজয়ের সম্পর্ক নিয়েও সম্প্রতি বেশ আলোচনা চলছে। একটি বিয়ের অনুষ্ঠানে দু’জনকে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই এই গুঞ্জন আরও জোরালো হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS