রাজধানীর ডিএমপির তেজগাঁও বিভাগে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৫৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন- মো. রনি (২১), মো. খলিল (৩৪), মো. মোবারক (১৯), মো. মোস্তফা (৪৬), মো. জসিম হাওলাদার ওরফে আলীম (৩৪), আলমাস সরদার (২৮), মো. আলামিন (১৯), মো. রাসেল (২৪), শরীফ (২৭), মো. ইমন হোসেন (২৭), মো. শাহীন (২৮), মো. রিফাত সর্দার (২৬), মো. ইমামুল ইসলাম সুজন (৩০), সোয়েন মোল্লা (২৩), মো. শাহদাত হোসেন শুভ (৩৫), মো. আরিফ (২৬), মো. রাব্বি (২২), আল আমিন (২৪), মো. কোরবান (৩৫), মো. মাহবুব ওরফে পিচ্চি মাহবুব (২৬), মো. নাজমুল হাসান (২১), মো. ফারুক (৫৫), মো. শাহীন (৩৩), মো. সেলিম (৩১), মো. মারুফ ভূঁইয়া (২৪), মো. মিনহাজ (২৫), মো. টিপু সুলতান ইসলাম (২৬), মো. সাব্বির হাওলাদার (২৫), মো. বরকত গাজী (২৮), মো. আজগর (৪৮), মো. ফজলে রাব্বি (২৬), মো. আরমান (৪০), সৈয়দ আরিফুল হক রাহুল (৩০), মো. শফিকুল ইসলাম (২২), মো. জাহাঙ্গীর শেখ (৬৩), মো. নাজিরুল ওরফে নাজির হোসেন (২৬), মো. রশিদ (৪৯), মো. মাহমুদুর (৩৬), মো. আব্দুল হাকিম (২৯), মো. মোস্তাফিজুর রহমান (২৫), মো. ইমন (১৯), মো. রুবেল (৩২), মো. রিপন (৫৭), আবু সাঈম (৩৫), মো. তোফাজ্জল হোসেন (৩১), মো. মিজান (২৩), মো. শাকিল মিয়া (২০), মো. মেহেদী হাসান তানভীর (২২), মো. রাহুল গাজী (২০), মো. সিয়াম (১৯), মো. মোকলেছ (৪৫), ইতি (২৩), মো. সাইফুল ইসলাম (৩২), মো. মনির (৩৫), মো. হামিদুর ইসলাম (৪০), মো. মিটন (২৫) ও ফজলে রাব্বি (৩৫)।
এন এম নাসিরুদ্দিন জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলায় সাত, পুরাতন মামলায় নয় এবং গ্রেপ্তারি পরোয়ানামূলে পাঁচজন আসামি রয়েছেন। এছাড়া ডিএমপি অধ্যাদেশে ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়।অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।