বেলাল খান ও আঁখির কণ্ঠে ‘আমি মানে তুমি’

বেলাল খান ও আঁখির কণ্ঠে ‘আমি মানে তুমি’

ঈদের গানের রেশ না কাটতেই বৈশাখ উপলক্ষে নতুন গানের ভিডিও প্রকাশ করলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী আঁখি আলমগীর ও বেলাল খান। তাদের কন্ঠে শোনা যাচ্ছে ‘আমি মানে তুমি’ শিরোনামের গানটি।

এটির কথা লিখেছেন প্লাবন কোরেশী, সংগীতায়োজন করেছেন সজীব দাস। দ্বৈতকণ্ঠে গাওয়ার পাশাপাশি গানটির সুর করেছেন বেলাল খান।

নাটাই মিউজিকের ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি প্রকাশ হয়েছে। ভিডিও পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরী। এতে মডেল হয়েছেন সৈয়দ মাহিন ও সাবিহা শাম্মি। গানট প্রযোজনা করেছেন শরীফ উদ্দিন।

নতুন গানটি নিয়ে আঁখি আলমগীর বলেন, এই গানে যেমন আছে মেলোডি, তেমনি রয়েছে ফার্স্ট বিটের ছোঁয়া। আশা করছি, গানটি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।

বেলাল খান বলেন, আঁখি আপার সঙ্গে এটি আমার প্রথম গান। আপার গায়কি মাথায় রেখে দেড় বছর সময় নিয়ে গানটি করেছি।

খুবই সুন্দর গান। আশা করছি শ্রোতাদের কাছ থেকে ভালো সাড়া পাব।

প্রযোজক শরীফ উদ্দিন বলেন, আমি বাংলা গানে নিয়মিত পৃষ্ঠপোষকতা করছি। আমাদের প্রকৃত শিল্পীদের নিয়ে ভালো গান শ্রোতাদের উপহার দিতে চাই। আঁখি আপা ও বেলাল ভাইয়ের এ গানটি শ্রোতাদের ভালো লাগলেই আমরা আগামীতে আরও ভালো কাজ করার সাহস পাবো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS