এবার ‘বিদায়’ দিয়ে ফিরছেন দীঘি

এবার ‘বিদায়’ দিয়ে ফিরছেন দীঘি

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। আবারও বড় পর্দায় ফিরছেন তিনি নতুন সিনেমা ‘বিদায়’ নিয়ে। সবশেষ গত বছরের ঈদে মুক্তি পাওয়া ‘জংলি’ দেখা গেছে তাকে।

মূলত চলতি বছরের ঈদুল ফিতরেই ‘বিদায়’ সিনেমাটি মুক্তির পরিকল্পনা ছিল।তবে শুটিং সম্পন্ন না হওয়ায় নির্ধারিত সময় থেকে সরে যায় ‘বিদায়’ সিনেমা।

নির্মাতা মেহেদী হাসান-এর পরিচালনায় সিনেমাটির কাজ শুরু হওয়ার পর থেকেই এটি ছিল আলোচনায়। গত বছরের অক্টোবরে সুনামগঞ্জে শুটিং শুরু হয়, যা নির্ধারিত সময়ে শেষ করা সম্ভব হয়নি। একই সময়ে নির্মাতা তার আরেকটি চলচ্চিত্র ‘রাক্ষস’র কাজ নিয়েও ব্যস্ত ছিলেন, যা ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুব শিগগিরই ‘বিদায়’র বাকি অংশের শুটিং শুরু হবে। বিশেষ করে মালয়েশিয়ায় কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের কাজ এবং একটি গানের শুটিং এখনো বাকি রয়েছে। সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি প্রায় নিশ্চিত।

সিনেমাটি নিয়ে দীঘি বলেন, ‘বিদায়’ এমন একটি গল্প, যা শুধু দেখার জন্য নয়- মনে রাখার মতো।

এতে আবেগ আর বাস্তবতার সুন্দর মিশেল আছে। দর্শক নিজেদের জীবনের সঙ্গে মিল খুঁজে পাবেন। আমি বিশ্বাস করি, সিনেমা শেষ হওয়ার পরও গল্পটি তাদের ভেতরে থেকে যাবে।

সিনেমাটিতে দীঘির পাশাপাশি অভিনয় করেছেন বাপ্পারাজ, ফারুক আহমেদ এবং ফজলুর রহমান বাবু।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS