‘আমরা এখন তিনজন’, বিয়ের দেড় মাসে বললেন রাশমিকা

‘আমরা এখন তিনজন’, বিয়ের দেড় মাসে বললেন রাশমিকা

গত ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে রাজকীয় পরিবেশে সাতপাকে বাঁধা পড়েন বিজয় দেবেরাকোন্ডা এবং রাশমিকা মান্দানা। ভারতের দক্ষিণী সিনেমার এই তারকা জুটি  বিয়ের অনুষ্ঠান, রিসেপশনের প্রতিটা মুহূর্ত নিয়ে আলোচনার কমতি ছিল না।

বৈবাহিক জীবনের একমাস পূর্তিতে অন্ধ্রপ্রদেশের অনন্তপুর মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন ‘বিরোশ’। এবার প্রায় দেড় মাসের মাথায় দুই থেকে তিন হওয়ার সুখবর শোনালেন বিজয়-রাশমিকা।

ইনস্টাগ্রামে ব্যঙ্গচিত্রের ভিডিও শেয়ার করেছেন তারা। সেই পোস্টের ক্যাপশনেই উল্লেখ, ‘আমরা এখন তিনজন’। আর নবপরিণীতা নায়িকার এমন পোস্টই আলোচনার শুরু হয়েছে। বিজয় এবং রাশমিকা অনুরাগীমহলেও উল্লাসের শেষ নেই।

যদিও আনুষ্ঠানিকভাবে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেননি তারকাদম্পতি। তবে এমন পোস্টের ক্যাপশনে দুয়ে দুয়ে চার করে ভক্তদের অনুমান, এবার হয়তো মা-বাবা হিসেবে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন বিজয়-রাশমিকা।

তবে একাংশ যখন তারকা দম্পতির ‘তিন হওয়া’র পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন, তখন আরেকাংশ আবার প্রশ্ন তুলেছেন, ‘তাহলে কি বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন?’ কেউ বা আবার আলিয়া ভাটের প্রসঙ্গ টেনেও রাশমিকার সঙ্গে তুলনা শুরু করেছেন। তাদের প্রশ্ন, ‘আলিয়াও অন্তঃসত্ত্বা অবস্থায় বিয়ের পিঁড়িতে বসেছিলেন, আপনিও কি তাই করলেন?’

এদিকে রাশমিকা তার পোস্টে ‘টেরিবলি টাইনি’ নামক এক অ্যাকাউন্টকে ট্যাগ করেছে।

যা দেখে আবার একাংশের কৌতূহল, ‘আদৌ মা-বাবা হচ্ছেন না নতুন কাজের খবর ভাগ নেওয়ার অভিনব পন্থা?’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS