বিশ্বকাপ ভাবনায় ইতিবাচক বাংলাদেশ, আত্মবিশ্বাসী আশরাফুল

বিশ্বকাপ ভাবনায় ইতিবাচক বাংলাদেশ, আত্মবিশ্বাসী আশরাফুল

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে এখন থেকেই পরিকল্পনা সাজাতে শুরু করেছে বাংলাদেশ দল। তবে এই আসরে টাইগারদের সরাসরি অংশগ্রহণ এখনো নিশ্চিত হয়নি। সামনে থাকা একাধিক দ্বিপাক্ষিক সিরিজের ফলাফলের ওপরই অনেকটা নির্ভর করছে তাদের ভাগ্য। এই বাস্তবতা নিয়েই নিজের মতামত জানিয়েছেন জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল।


শনিবার (৪ এপ্রিল) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আশরাফুল জানান, বিশ্বকাপ বাছাই নিয়ে দল অতটা চিন্তিত নয়।

তিনি বলেন, ‘ফিল সিমন্স (প্রধান কোচ) ইতোমধ্যে পাকিস্তান সিরিজের আগে প্রেসে বলেছে সে একদমই চিন্তিত না কোয়ালিফাই নিয়ে। আমাদের চিন্তা ২০২৭ বিশ্বকাপ নিয়ে। কীভাবে আইসিসি ইভেন্টে সেরা ক্রিকেট খেলতে পারি, ট্রফি জিততে পারি।আমরা কোয়ালিফাই নিয়ে চিন্তা করছি না।’


বর্তমানে দলের প্রধান লক্ষ্য ঘরের মাঠে আসন্ন নিউজিল্যান্ড সিরিজ। সেই সিরিজে ভালো ফলের প্রত্যাশা ব্যক্ত করে আশরাফুল বলেন, ‘আমরা আমাদের ঘরের মাঠের সিরিজগুলো জিততে চাই। সামনে যতগুলো সিরিজ হবে, সবগুলোতে জিততে চাইবো।

এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন সাবেক এই অধিনায়ক। গত বছরের অক্টোবরে নতুন বোর্ড দায়িত্ব নেওয়ার পর থেকে নানা বিতর্ক তৈরি হয়েছে। আশরাফুলের মতে, নতুন কমিটিকে কাজ করার জন্য সময় দেওয়া প্রয়োজন। একই সঙ্গে তিনি ঢাকা প্রিমিয়ার লিগ পুনরায় মাঠে ফেরাতে ক্লাবগুলোর সঙ্গে বোর্ডের আলোচনার ওপর জোর দেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS