কদমতলীতে গ্যাস লাইট কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

কদমতলীতে গ্যাস লাইট কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

ঢাকার কেরানীগঞ্জের কদমতলীর গোলচত্বর এলাকায় একটি গ্যাস লাইট কারখানায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ঘটনাস্থলে গিয়ে ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শনিবার (৪ এপ্রিল) দুপুর ১টা ১১ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ইউনিটগুলো পাঠায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কদমতলী চৌরাস্তা আল বারাকা হাসপাতালের পাশে একটি গ্যাস লাইট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুপুর ১টা ১১ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। এরপর ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS