News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
প্রেমে পড়েছেন মিষ্টি জান্নাত!

প্রেমে পড়েছেন মিষ্টি জান্নাত!

বছরজুড়ে নানা বিষয়ে আলোচনায় থাকেন আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। এবার প্রেমের বিষয় নিয়ে খবরের শিরোনামে তিনি। দীর্ঘদিনের একাকিত্বতা ঝেড়ে নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে শোনা যাচ্ছে শোবিজ অঙ্গনে।

জানা যায়, এক ব্যবসায়ীর প্রেমে পড়েছেন মিষ্টি জান্নাত।কয়েক মাস ধরেই রাজধানীর বিভিন্ন অভিজাত রেস্টুরেন্ট, কফিশপ এবং বিনোদন কেন্দ্রগুলোতে তাদের একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে।

এমনকি দেশের বাইরে ভ্রমণের পরিকল্পনাতেও তাদের একসঙ্গে থাকার বিষয়টি নিয়ে আলোচনা চলছে। যদিও এ বিষয়টি নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি মিষ্টি জান্নাত কিংবা সংশ্লিষ্ট ওই ব্যবসায়ী।

তবে গণমাধ্যমের খবর, মিষ্টি জান্নাত ফ্যাশন ডিজাইনার ও ব্যবসায়ী আদিল খানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বলে জানা যায়।তাদের দুজনের মধ্যে বোঝাপড়া বেশ ভালো এবং তারা একে অপরের সান্নিধ্যে স্বচ্ছন্দ। ফলে তাদের সম্পর্কটি বেশ গভীর পর্যায়ে পৌঁছেছে বলেই ধারণা করা হচ্ছে।

এদিকে অনেকেই এটিকে গুঞ্জন বলেই উড়িয়ে দিচ্ছেন। আবার কেউ কেউ বলছেন, সময় হলেই বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাবে।

উল্লেখ্য, চিত্রনায়িকা মিষ্টি জান্নাত তার অভিনয় নিয়ে আলোচনায় তেমন না থাকলেও ব্যক্তিগত জীবন নিয়ে একাধিকবার খবরের শিরোনামে আসেন। তবে এবার দেখার বিষয় নতুন এই সম্পর্ক নিয়ে তিনি মুখ খুলবেন কিনা।

বলে রাখা যায়, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে যাত্রা শুরু করেন মিষ্টি জান্নাত। শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত এ সিনেমায় মিষ্টির বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। এরপর ২০১৫ সালে ‘চিনি বিবি’ সিনেমায় নামভূমিকায় অভিনয় করেন।এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। নায়িকা পরিচয়ের পাশাপাশি তিনি একজন চিকিৎসকও। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS