প্রচারে আসছে নতুন ধারাবাহিক ‘কিচেন পলিটিক্স’

প্রচারে আসছে নতুন ধারাবাহিক ‘কিচেন পলিটিক্স’

দীর্ঘ ১৬ বছর বিরতির পর আবারও নাটক লেখায় ফিরে এলেন এক সময়ের আলোচিত নাট্যকার অনিকেত। বৈশাখী টিভির জন্য লেখা এ নাটকটির নাম ‘কিচেন পলিটিক্স’।  বৈশাখী টেলিভিশনের নিজস্ব প্রযোজনায় নাটকটি পরিচালনা করেছেন সাঈদ রিংকু। টেলিভিশনটির ডেপুটি হেড অব প্রোগ্রাম লিটু সোলায়মানের ব্যবস্থাপনায় নাটকের সার্বিক তত্ত্বাবধানে আছেন উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন-দিলারা জামান, মাসুম বাসার, মিলি বাসার, নাবিলা ইসলাম, জয়রাজ, একে আজাদ সেতু, পূর্ণিমা বৃষ্টি, দোলন দে, তানহা ইয়াসমিন, সাদিয়া তানজিম, শিবলী নোমান, ঈষিকা সাকিন, মীর নওফেল আশরাফী জিসান, মিলু চৌধুরী, মোস্তফা রতন, নাসরিন অনু,শাহজাদা সম্রাটসহ আরো অনেকে।

শনিবার (৪ এপ্রিল) থেকে বৈশাখী টিভিতে সপ্তাহে তিন দিন শনি, রবি ও সোমবার রাত ৯ টা ২০ মিনিটে প্রচার হবে নাটকটি।  

অনিকেত আমেরিকা থেকে ইংরেজি সাহিত্যে পড়াশোনা শেষ করে ক্রিয়েটিভ রাইটিংয়ের উপর স্টাডি করে ২০০১ সালে বাংলাদেশে ফিরে টেলিভিশনে নাটক লেখা শুরু করেন। তার লেখা প্রথম সিঙ্গেল নাটক ‘মন কি যে চায়’।প্রথম নাটক দিয়েই তিনি মিডিয়ায় একজন নতুন ধারার নাট্যকার হিসেবে খ্যাতি অর্জন করেন। এরপর থেকেই তিনি একের পর এক সিঙ্গেল নাটক, টেলিফিল্ম এবং ধারাবাহিক লিখতে থাকেন। ২০০১ থেকে ২০১০ সাল পর্যন্ত তিনি অসংখ্য নাটক রচনা করেন। জনপ্রিয়তার শীর্ষে থাকা একক নাটকগুলো হলো- মন কি যে চায়, অধরিক, ট্রায়াঙ্গেল, জলজ্যোৎস্না, আমি রবো নিরবে, ট্রুলি ডিপলি মেডলি, ট্রানজিশন গার্ল, ফান উইথ ম্যাডাম ইংগা, সুনিশ্চিত সীমান্তে, পথে যেতে যেতে, লাইফ, ফ্রেন্ডশিপ, দি ইনফরমেশন, প্রথম প্রহর উল্লেখযোগ্য।

অনিকেতের লিখা জনপ্রিয় ধারাবাহিক নাটকগুলোর মধ্যে- প্রাইভেট ইনভেস্টিগেটর, সোসাইটি, হাই টেনশন, কাছে দূরে, স্বপ্নচুরা, মনকরা, রান, দি বীচ ক্লাব অন্যতম।  

২০১০ সালে মডেল কাম প্রেজেন্টার আসিন জাহানকে বিয়ে করে নাটক লেখা বন্ধ করে ব্যবসা শুরু করেন। সেভাবেই চলছিলেন। কিন্তু দীর্ঘ ১৬ বছর বিরতির পর প্রিয়-সহধর্মিনীর অনুপ্রেরণাতেই আবার নাটক লেখা শুরু করলেন। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS