News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
অবস্থার অবনতি হওয়ায় অভিনেত্রীর অস্ত্রোপচার

অবস্থার অবনতি হওয়ায় অভিনেত্রীর অস্ত্রোপচার

বেশ কদিন আগেই গরমে অতিষ্ঠ হয়ে ভারতের গোয়ায় ছুটে গিয়েছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার। সেখান থেকে উত্তাপ ছড়িয়েছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার এই অভিনেত্রীকে দেখা গেল হাসপাতালের বিছানায়।

রোববার (১৬ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে মধুমিতার হাসপাতালের বিছানায় শোয়া ছবিটি। সেখানে দেখা গেছে, হাসপাতালের বিছানায় শুয়ে মধুমিতা সরকার। তার চোখ বন্ধ। হাতে ক্যানোলা করা। স্যালাইনের নল লাগানো।

শোনা গেছে, তিনি নাকি তীব্র পেটব্যথায় কষ্ট পাচ্ছিলেন। তার জন্যই হাসপাতালে ভর্তি। এরপর অবস্থার অবনতি হলে জরুরি ভিত্তিতে তার অপারেশন করে।

জানা যায়, অ্যাপেন্ডিসাইটিস অস্ত্রোপচার হয়েছে অভিনেত্রী মধুমিতা সরকারের। এখন তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। সোমবার সকালে সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করে তার অসুস্থতা কথা তিনি নিজেই জানান।

পোস্ট করা ছবিতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন অভিনেত্রী। হাতে স্যালাইনের চ্যালেন। চোখে কালো ফ্রেমের চশমা। আগোছালো করে বাঁধা চুল, কানে ইয়ারপড। বালিশের পাশে রাখা একটি বই।

অভিনেত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়েছেন তার অনুরাগীরা।

তাই সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে মধুমিতা লিখেছেন, ‘গুরুতর কিছু একটা হয়েছিল। আমি ধীরে ধীরে সুস্থ হচ্ছি। তোমাদের সবার ভালোবাসার জন্য ধন্যবাদ।’

জানা যায়, বেশ স্বাভাবিক জীবনযাপন করছিলেন অভিনেত্রী। সদ্য শ্যুটিংও শেষ করেছিলেন তার নতুন ছবির। সামনেই আসছে তার নতুন ওয়েব সিরিজও। সদ্য ইডেনে নাইট রাইডার্সের ম্যাচ দেখতে গিয়েছিলেন অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS