News Headline :
বিজেপি নেতার মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে শাহরুখ, নানা আলোচনা ফের মা হলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর খেলোয়াড়ি জীবনে রাজনীতি নয়: প্রধানমন্ত্রীর আহ্বানে ফারুক আহমেদের সমর্থন পাকিস্তান ক্রিকেটে রেকর্ড জরিমানা গুনলেন নাসিম শাহ ইরানে ‘পরমাণু হামলার প্রস্তুতি চলছে’, ‘ফাঁস’ করতে কূটনীতিকের পদত্যাগ শীতের জড়তা কাটিয়ে উষ্ণতায় ফিরছে পর্তুগাল জ্বালানি অবরোধ ভেঙে কিউবায় পৌঁছাল রুশ তেলবাহী ট্যাংকার সাজেদা ফাউন্ডেশনের ১৫৮ কোটি টাকার বন্ড অনুমোদন আবিদকে ঘিরে গুজব-মিথ্যাচার থামছেই না আন্দোলনে হামলাকারীদের পরিণতি ‘যুদ্ধের ময়দানেই’ ফয়সালা হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
বিজেপি নেতার মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে শাহরুখ, নানা আলোচনা

বিজেপি নেতার মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে শাহরুখ, নানা আলোচনা

সাধারণত সরাসরি কোনো রাজনৈতিক অভিমত প্রকাশ করেন না ‘বলিউড বাদশা’ শাহরুখ খান। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জওয়ান’ ছবিতে তার রাজনৈতিক মোনোলগ বিশেষ সাড়া ফেলেছিল। ওই ছবিতে কৃষকদের সমস্যার বিষয়টিও উঠে আসে। তবে এর বাইরে তিনি বরাবরই রাজনীতি থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখেছেন।

তবে সম্প্রতি এক বিজেপি নেতার নিমন্ত্রণে সাড়া দিয়েছেন শাহরুখ খান। বিজেপি নেতা মোহিত কামবোজের কন্যা মিশকা কামবোজের জন্মদিনের অনুষ্ঠানে বলিউডের বহু তারকার উপস্থিতি দেখা গেছে। তাদের মধ্যেই ছিলেন ‘কিং খান’।

এই অনুষ্ঠানে শাহরুখ খানের পাশাপাশি উপস্থিত ছিলেন রণবীর সিং, সঞ্জয় দত্ত, প্রীতি জিন্তা এবং শিল্পা শেঠি।সঞ্জয় দত্তের স্ত্রী মান্যতা দত্ত জন্মদিনের অনুষ্ঠান থেকে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। ছবিতে একসঙ্গে দেখা যায় বলিউড তারকাদের। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘এই রাত কি এর চেয়ে স্মরণীয় হতে পারে?’

এছাড়া অনুষ্ঠান থেকে আরও একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে রণবীর সিং ও সঞ্জয় দত্তকে ‘ধুরন্ধর ২’-এর গান গাইতে দেখা যায়।

‘ধুরন্ধর’ সফল হওয়ার পর অনেক তারকাই প্রতিক্রিয়া জানালেও নীরব ছিলেন শাহরুখ খান। তবে এই অনুষ্ঠানে তাদের সঙ্গে উপস্থিত থাকতে দেখা যায় তাকে।

শাহরুখ খানের এই উপস্থিতিকে অনেকেই তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন। সামাজিক মাধ্যমে কেউ কেউ প্রশ্ন তুলছেন, তিনি কি ধীরে ধীরে ‘গেরুয়া শিবিরের’ ঘনিষ্ঠ হচ্ছেন?

২০২৩ সালে শাহরুখ খানের পরপর তিনটি ছবি মুক্তি পায়— পাঠান, জওয়ান ও ডাংকি। বর্তমানে তিনি ব্যস্ত তার আসন্ন ছবি ‘কিং’-এর কাজ নিয়ে।এ ছবিতে প্রথমবার বড় পর্দায় দেখা যাবে তার কন্যা সুহানা খানকে। এছাড়া আরও রয়েছেন রানি মুখার্জি, অভিষেক বচ্চন, জয়দীপ অহলওয়াত, জ্যাকি শ্রফকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS