News Headline :
বিজেপি নেতার মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে শাহরুখ, নানা আলোচনা ফের মা হলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর খেলোয়াড়ি জীবনে রাজনীতি নয়: প্রধানমন্ত্রীর আহ্বানে ফারুক আহমেদের সমর্থন পাকিস্তান ক্রিকেটে রেকর্ড জরিমানা গুনলেন নাসিম শাহ ইরানে ‘পরমাণু হামলার প্রস্তুতি চলছে’, ‘ফাঁস’ করতে কূটনীতিকের পদত্যাগ শীতের জড়তা কাটিয়ে উষ্ণতায় ফিরছে পর্তুগাল জ্বালানি অবরোধ ভেঙে কিউবায় পৌঁছাল রুশ তেলবাহী ট্যাংকার সাজেদা ফাউন্ডেশনের ১৫৮ কোটি টাকার বন্ড অনুমোদন আবিদকে ঘিরে গুজব-মিথ্যাচার থামছেই না আন্দোলনে হামলাকারীদের পরিণতি ‘যুদ্ধের ময়দানেই’ ফয়সালা হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
ফের মা হলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর

ফের মা হলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর

বলিউড অভিনেত্রী সোনম কাপুর ও তার স্বামী আনন্দ আহুজার ঘর আলো করে এলো তাদের দ্বিতীয় সন্তান। 

রোববার (২৯ মার্চ) পুত্রসন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে সোনম নিজেই এই খুশির খবর ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। 

সোনম লিখেছেন, অত্যন্ত কৃতজ্ঞতা ও ভালোবাসা নিয়ে তারা তাদের দ্বিতীয় ছেলের আগমনের কথা ঘোষণা করছেন।নতুন এই অতিথির আগমনে তাদের পরিবার পূর্ণতা পেয়েছে এবং বড় ভাই বায়ু তার ছোট ভাইকে স্বাগত জানাতে পেরে অত্যন্ত উচ্ছ্বসিত। পরিবারের চার সদস্য হিসেবে জীবনের এই নতুন অধ্যায় শুরু করতে পেরে তারা নিজেদের ধন্য মনে করছেন।

সোনমের এই ঘোষণার পরপরই বলিপাড়ায় আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। কারিনা কাপুর খান মন্তব্যের ঘরে দম্পতিকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, অভিনন্দন সোনম ও আনন্দ।

এ ছাড়াও রিয়া কাপুর, হুমা কুরেশিসহ অনেক তারকা ও অনুরাগী হার্ট ইমোজি দিয়ে তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। 

এর আগে ২০২৫ সালের নভেম্বরে মা হতে যাওয়ার খবরটি প্রথম প্রকাশ্যে এনেছিলেন সোনম। ২০১৮ সালে আনন্দ আহুজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর ২০২২ সালের আগস্টে তাদের প্রথম সন্তান বায়ুর জন্ম হয়। চার বছর পর দ্বিতীয় সন্তানের আগমনে এখন কাপুর ও আহুজা পরিবারে উৎসবের আমেজ বিরাজ করছে।

সূত্র: এনডিটিভি

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS