News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
৪২ জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

৪২ জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

নবনিযুক্ত ৪২ জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৩০ মার্চ) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

দলীয় সূত্রে জানা গেছে, ৪২টি জেলার নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে এটি প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভা।

বৈঠকে স্থানীয় সরকার কাঠামো শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করা এবং জনসেবা নিশ্চিত করার বিষয়ে নবনিযুক্ত প্রশাসকদের বিশেষ দিকনির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এছাড়া বৈঠকে সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অনুষ্ঠানে সরকারের নীতি-নির্ধারণী পর্যায়ের জ্যেষ্ঠ নেতৃবৃন্দও উপস্থিত রয়েছেন।

এর আগে বিভিন্ন জেলার শূন্য পদে এসব প্রশাসককে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের পর এটিই তাদের সঙ্গে সরকারপ্রধানের প্রথম বড় কোনো বৈঠক।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS