ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনীর প্রধান আলিরেজা তাংসিরিকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানান, ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়ে আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার আলিরেজা তাংসিরিকে হত্যা করেছে।
তার দাবি, হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া এবং গুরুত্বপূর্ণ এই জলপথে মাইন স্থাপনের পেছনে আলিরেজা তাংসিরির মূল ভূমিকা ছিল।
এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।