News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
২৪ ঘণ্টার আল্টিমেটাম, না হলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি রাশমিকার

২৪ ঘণ্টার আল্টিমেটাম, না হলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি রাশমিকার

বিয়ের পর অভিনেতা স্বামী বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে হানিমুনে সময় কাটাচ্ছেন ভারতের দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। তবে আনন্দের এই সময়েই সাবেককে ঘিরে পুরোনো এক অডিও ফাঁস হওয়ায় নতুন বিতর্কে জড়িয়েছেন তিনি।

বিষয়টি নিয়ে চরম বিরক্তি প্রকাশ করে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এই অভিনেত্রী।

ভাইরাল হওয়া অডিও ক্লিপটি প্রায় আট বছর আগের।সেখানে রাশমিকার মা অভিনেতা রক্ষিত শেঠির সঙ্গে তার সম্পর্ক ও বাগদান ভেঙে যাওয়ার সময়কার বিভিন্ন ঘটনার কথা বলেছেন।

জানা যায়, ২০১৬ সালে ‘কিরিক পার্টি’ সিনেমার শুটিং সেটে রক্ষিত শেঠির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান রাশমিকা। পরে ২০১৭ সালে তাদের বাগদান সম্পন্ন হয়। তবে সেই সম্পর্ক বেশিদিন টেকেনি।এক বছরের মধ্যেই তাদের বাগদান ভেঙে যায়।

ভাইরাল হওয়া অডিওতে রাশমিকার মা দাবি করেন, বাগদানের সময় দুই পরিবারের মধ্যে বিভিন্ন মতবিরোধ তৈরি হয়েছিল। ছোটখাটো বিষয় নিয়েও অনেক সময় উত্তেজনা দেখা দিত। এমনকি রাশমিকার পেশাগত জীবনেও রক্ষিত হস্তক্ষেপ করতেন বলে অভিযোগ করা হয়।

তিনি আরও বলেন, রাশমিকা যখন ‘গীতা গোবিন্দম’ সিনেমার প্রস্তাব পান, তখন তাকে অভিনয় ছেড়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল।

এদিকে অডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিকমাধ্যমে দীর্ঘ বিবৃতি দিয়েছেন রাশমিকা মান্দানা। তিনি জানান, গত আট বছর ধরে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ভুল তথ্য ও বিকৃত বক্তব্য ছড়ানো হয়েছে। অনেক সময় তাকে প্রসঙ্গের বাইরে এনে বিতর্ক তৈরি করা হয়।

অভিনেত্রীর অভিযোগ, প্রায় আট বছর আগের একটি ব্যক্তিগত কথোপকথনের অংশ ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন করে বিতর্ক তৈরি করতে।এতে শুধু তাকেই নয়, তার পরিবার ও ঘনিষ্ঠ মানুষদেরও অপ্রয়োজনীয়ভাবে এই বিতর্কে জড়ানো হচ্ছে, যা ব্যক্তিগত গোপনীয়তার স্পষ্ট লঙ্ঘন।

বিবৃতিতে রাশমিকা আরও জানান, এতদিন ব্যক্তিগত আক্রমণ সহ্য করলেও এবার আর নীরব থাকা সম্ভব নয়। তিনি সব মিডিয়া প্ল্যাটফর্ম, ইনফ্লুয়েন্সার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্দেশে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে এসব কনটেন্ট সরিয়ে না ফেললে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS