News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
সামাজিক সমস্যা নিয়ে সরব হলেন দীপিকা

সামাজিক সমস্যা নিয়ে সরব হলেন দীপিকা

গ্ল্যামার দুনিয়া ছাপিয়ে এবার সামাজিক সমস্যায় সরব হলেন দীপিকা পাড়ুকোন। বৃহস্পতিবার (১২ মার্চ) মুম্বাইয়ের বাতাসের গুণমান সূচক বা পৌঁছেছে ১৫৯-এ, যা চিকিৎসকদের মতে ‘অস্বাস্থ্যকর’। এই বিপজ্জনক পরিস্থিতি নিয়ে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শহরের দূষণ মানচিত্রের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন অভিনেত্রী।

ক্ষোভের সঙ্গে সেখানে তিনি লেখেন, ‘এই শহরের নাগরিক এবং শিশুরা দমবন্ধ হয়ে মরছে! এটা কীভাবে মেনে নেওয়া যায়?’

সরাসরি বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং স্বাস্থ্য দপ্তরকে ট্যাগ করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি।শুধু দীপিকাই নন, মুম্বাইয়ের এই ‘দমবন্ধ’ পরিস্থিতি নিয়ে এর আগে সরব হয়েছেন অভিনেত্রী সইয়ামি খের এবং রিাচা চাড্ডাও।

সইয়ামি মাস্ক পরে দৌড়ানোর অভিজ্ঞতার কথা জানিয়ে একে অতিমারি পরবর্তী ‘ডিসটোপিয়ান’ সময়ের সঙ্গে তুলনা করেছিলেন। অন্যদিকে, রিচা চাড্ডা এই পরিস্থিতিকে ‘মনুষ্য সৃষ্ট ট্র্যাজেডি’ বলে কটাক্ষ করেছেন।

ব্যক্তিগত উদ্বেগ সরিয়ে দীপিকা এখন ব্যস্ত তার আগামী সিনেমার কাজে।চলতি বছরের ডিসেম্বর মুক্তি পেতে চলেছে সিদ্ধার্থ আনন্দের সিনেমা ‘কিং’। এতে শাহরুখ খানের সঙ্গে ষষ্ঠবার জুটি বাঁধছেন তিনি। এ ছাড়াও সুহানা খান এবং অভিষেক বচ্চনকে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে।

এছাড়াও দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের সঙ্গে অ্যাটলির সায়েন্স-ফিকশন অ্যাকশন সিনেমা ‘এএ২২’-তেও অভিনয় করবেন দীপিকা।

যেটি ২০২৭ সালে মুক্তির কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS