নরসিংদীতে সারা লাইফস্টাইলের নতুন আউটলেট

নরসিংদীতে সারা লাইফস্টাইলের নতুন আউটলেট

দেশের জনপ্রিয় ফ্যাশন রিটেইল ব্র্যান্ড সারা লাইফস্টাইল নরসিংদীতে তাদের ১৭তম আউটলেটের উদ্বোধন করেছে। 

বৃহস্পতিবার দুপুরে নগরীর বৌয়াকুড় মোড়ে অবস্থিত নতুন এই আউটলেটটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে স্নোটেক্স গ্রুপের ডিরেক্টর মোশাররফ হোসেন, ডেপুটি ডিরেক্টর মো. ফয়েজুর রহমান নূরী, সারা লাইফস্টাইলের ডিএজিএম ও হেড অব অপারেশন্স শাকিব আহসান, এজিএম অপূর্ব গোস্বামী এবং হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন্স ফারাজ হোসেন রুম্মানসহ অনেকে উপস্থিত ছিলেন।

এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ক্রেতা, ফ্যাশনপ্রেমী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

স্নোটেক্স গ্রুপের ডিরেক্টর মোশাররফ হোসেন বলেন, নরসিংদীতে নতুন শোরুম উদ্বোধন করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত। তিনি জানান, বাংলাদেশের বাজারে এমন একটি ব্র্যান্ড গড়ে তোলার লক্ষ্য নিয়েই সারা লাইফস্টাইলের যাত্রা শুরু হয়েছে, যেখানে গ্রাহকরা একই সঙ্গে কোয়ালিটি, আধুনিক ডিজাইন এবং বিশ্বাসযোগ্যতা পাবেন।

তিনি আরও বলেন, নরসিংদীতে নতুন শোরুম চালুর মাধ্যমে স্থানীয় গ্রাহকদের আরও কাছে পৌঁছাতে চায় প্রতিষ্ঠানটি। ক্রেতাদের এমন একটি কেনাকাটার অভিজ্ঞতা দিতে চায়, যেখানে থাকবে যত্ন, স্টাইল এবং আস্থার সমন্বয়।মানসম্মত পণ্য ও সাশ্রয়ী মূল্যই ক্রেতাদের এখানে আকৃষ্ট করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পাশাপাশি পণ্যের মান বজায় রাখতে কঠোর কোয়ালিটি কন্ট্রোল এবং গ্রাহকদের সর্বোত্তম সেবা দেওয়ার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি।

মোশাররফ হোসেন আরও বলেন, নরসিংদীর মানুষের মধ্যে ব্র্যান্ডেড পণ্যের প্রতি আগ্রহ ও চাহিদা রয়েছে। সেই চাহিদাকে সামনে রেখেই এখানে নতুন ব্র্যান্ড শোরুম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্বোধনের দিন থেকেই ক্রেতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে।

উদ্বোধন উপলক্ষে প্রথম তিন দিন সব পণ্যে ১৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

সাশ্রয়ী মূল্যে দেশীয় ঐতিহ্য ও আধুনিক ট্রেন্ডের সমন্বয়ে তরুণ পেশাজীবী, শিক্ষার্থী ও পরিবারের সকলের জন্য ফ্যাশনেবল পোশাক সরবরাহে প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা রাখছে।


ওয়েবসাইট: https://saralifestyle.com/

ফেসবুক: https://www.facebook.com/saralifestyle.bd/

ইনস্টাগ্রাম: https://www.instagram.com/saralifestyle.bd/

ইউটিউব: https://www.youtube.com/@saralifestyleltd

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS