News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
সিরিয়ায় মার্কিন অভিযানে আইএসের শীর্ষ নেতা নিহত

সিরিয়ায় মার্কিন অভিযানে আইএসের শীর্ষ নেতা নিহত

সিরিয়ার উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্রের এক হেলিকপ্টার অভিযানে ইসলামিক স্টেটের (আইএস) অন্যতম শীর্ষ নেতা আবদ-আল-হাদি মাহমুদ আল-হাজি আলি নিহত হয়েছেন।

সোমবার (১৭ এপ্রিল) সিরিয়ার উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্রের এক হেলিকপ্টার অভিযানে তিনি নিহত হন বলে এক বিবৃতিতে জানিয়েছে পেন্টাগন। অভিযানের মূল লক্ষ্যই তিনি ছিলেন বলে জানায় সেনাবাহিনী।

বিবৃতিতে আল-হাজিকে ‘মধ্যপ্রাচ্য এবং ইউরোপে সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী এবং আইএস নেতা’ হিসাবে বর্ণনা করা হয়। অভিযানে গ্রুপের অন্য দুই সদস্যকেও হত্যা করা হয়েছে বলে জানানো হয়।

এই অভিযানে আরও দুজন সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছেন কিন্তু কোনো বেসামরিক আঘাত পাননি বলে পেন্টাগনের বিবৃতিতে জানানো হয়েছে। তবে অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

২০১৪ সালে আইএস তাদের ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে ইরাক ও সিরিয়া এক তৃতীয়াংশের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল। পরে তারা পরাজিত হলেও গোষ্ঠীটির জঙ্গিরা বিচ্ছিন্ন বিদ্রোহী হামলা চালানো অব্যাহত রেখেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS