News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
ইফতারে রাখতে পারেন সুস্বাদু এই পানীয়

ইফতারে রাখতে পারেন সুস্বাদু এই পানীয়

সারাদিনের ক্লান্তি ও অবসাদ দূর করতে এক গ্লাস ঠান্ডা শরবতের জুড়ি নেই। তবে বাজারের তৈরি শরবত না খেয়ে ঘরে বানানো শরবত খাওয়াই বেশি নিরাপদ। কারণ বাজারের অনেক শরবতে অতিরিক্ত চিনি ও রাসায়নিক উপাদান থাকে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই সহজ কিছু উপকরণে ঘরেই তৈরি করা যায় স্বাস্থ্যকর ও সুস্বাদু শরবত।চলুন জেনে নেওয়া যাক ইফতারের কোন কোন শরবত রাখতে পারেন

তেঁতুলের শরবত

তেঁতুল গুলে তাতে ঠান্ডা পানি, চিনি, ভাজা শুকনা মরিচের গুঁড়া, কাঁচামরিচ কুচি, ধনেপাতা ও বিট লবণ মিশিয়ে ছেঁকে নিলেই তৈরি টক-ঝাল তেঁতুলের শরবত। বরফকুচি দিয়ে পরিবেশন করলে স্বাদ বাড়ে।

দুধের শরবত

জ্বাল দিয়ে ঠান্ডা করা দুধের সঙ্গে চিনি, কাজু, পেস্তা ও কাঠবাদাম বাটা এবং জাফরান মিশিয়ে ব্লেন্ড করুন। উপর থেকে পেস্তা কুচি ছড়িয়ে পরিবেশন করুন পুষ্টিকর দুধের শরবত।

লেবু-পুদিনা শরবত

লেবু, পুদিনাপাতা, চিনি ও পানি ব্লেন্ড করে ছেঁকে নিন। বরফকুচি দিয়ে পরিবেশন করুন সতেজ লেবু-পুদিনা শরবত।

শসা শরবত

শসা, লেবু, আদা ও সামান্য চিনি ব্লেন্ড করে ছেঁকে ফ্রিজে ঠান্ডা করুন। বরফ দিয়ে পরিবেশন করলে এটি হবে একদম হালকা ও সতেজ পানীয়।

আদা-লেবুর শরবত

লেবুর রস, আদার রস, পানি ও চিনি একসঙ্গে মিশিয়ে সহজেই তৈরি করা যায় এ শরবত। এটি হজমেও সহায়ক।

বেলের শরবত

বেলের শরবত শরীরের জন্য অত্যন্ত উপকারী। বিশেষ করে কোষ্ঠ্যকাঠিন্য দূর করতে এটি কার্যকর।

কলা-চিড়ার লাচ্ছি

চিড়া, দুধ, টকদই, পাকা কলা, চিনি, মধু ও সামান্য লবণ ব্লেন্ড করে বরফসহ পরিবেশন করুন পুষ্টিকর লাচ্ছি।

রোজায় সুস্থ থাকতে তাই কৃত্রিম পানীয় এড়িয়ে ঘরেই তৈরি করুন প্রাকৃতিক উপাদানের শরবত। এতে যেমন থাকবে পুষ্টি, তেমনি মিলবে প্রশান্তি ও সতেজতা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS