News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
নগরকান্দায় আ.লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

নগরকান্দায় আ.লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ ঘটনা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নগরকান্দা উপজেলার একটি দলীয় কার্যালয়ে কয়েকজন নেতাকর্মী একত্রিত হয়ে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করেন। এ সময় তারা ‘জয় বাংলা’সহ বিভিন্ন দলীয় স্লোগান দেন।ঘটনাস্থলে উপস্থিত ছিলেন নগরকান্দা শহর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আজাদ হোসেন, তালমা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাকিব লস্কর এবং পৌর যুবলীগ নেতা তরুণ পোদ্দারসহ আরও কয়েকজন।

পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তালমা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাকিব লস্করকে বলতে শোনা যায়, মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

তিনি আরও দাবি করেন, তাদের প্রিয় নেতা শাহাদাব আকবর চৌধুরী লাবুর দিকনির্দেশনায় উপজেলা যুবলীগের উদ্যোগে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

তবে এ বিষয়ে ভিন্ন তথ্য দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও সেখানে কোনো পতাকা উত্তোলন বা পুষ্পস্তবক অর্পণের প্রমাণ পাওয়া যায়নি। 

তিনি বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে কিছুই পাইনি। বিষয়টি যাচাই করা হচ্ছে।

এদিকে ঘটনাটি ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

কেউ কেউ একে রাজনৈতিক শক্তি প্রদর্শনের চেষ্টা হিসেবে দেখছেন, আবার অনেকে বলছেন, এটি সম্পূর্ণ প্রতীকী কর্মসূচি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS