নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী যুক্তরাজ্য

নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী যুক্তরাজ্য

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে অভিন্ন অগ্রাধিকার নিয়ে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) নির্বাচন নিয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দফতর (এফসিডিও) এক বিবৃতিতে এ আগ্রহের কথা জানায়।

বিবৃতিতে এফসিডিওর একজন মুখপাত্র বলেন, আমরা গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের সংসদীয় নির্বাচনকে স্বাগত জানাই। শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত ফলাফল এসেছে।এটি বাংলাদেশের উচ্চাকাঙ্ক্ষা এবং বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের প্রতিনিধিত্ব করে।

তিনি আরও বলেন, আমরা নতুন সরকারের গণতান্ত্রিক, অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের অপেক্ষায় রয়েছি। অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন, জলবায়ু ও নিরাপত্তা ইস্যুতে আমাদের অভিন্ন অগ্রাধিকার অনুযায়ী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করব।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS