তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে ফ্রান্স-জার্মানি

তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে ফ্রান্স-জার্মানি

জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে ঢাকার ফ্রান্স ও জার্মান দূতাবাস।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দেশ দুটির দূতাবাস থেকে পাঠানো পৃথক অভিনন্দন বার্তায় এই শুভেচ্ছা জানানো হয়।

ঢাকার ফ্রান্স দূতাবাসের অভিনন্দন বার্তায় উল্লেখ করা হয়, ১২ ফেব্রুয়ারি সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে অনুষ্ঠিত সফল ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য ফ্রান্স দূতাবাস বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাচ্ছে। আমরা সব নির্বাচিত প্রার্থীদের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর নেতা তারেক রহমানকে তাদের জয়ের জন্য অভিনন্দন জানাচ্ছি।

আমরা ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষণ মিশনের ইতিবাচক সিদ্ধান্তকে স্বাগত জানাই এবং এর সব স্বেচ্ছাসেবকদের তাদের নিষ্ঠার জন্য ধন্যবাদ জানাই। ফ্রান্স ও বাংলাদেশের মধ্যে দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব বিকাশের জন্য আমরা নতুন সরকারের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করার জন্য উন্মুখ।

ঢাকার জার্মান দূতাবাসের বার্তায় বলা হয়, নির্বাচনে জয়লাভের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে আমরা অভিনন্দন জানাই। দীর্ঘ দেড় দশক পর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বাংলাদেশের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের দৃঢ় সম্পৃক্ততার ভূয়সী প্রশংসা করি।

গণতান্ত্রিক সম্পৃক্ততার অর্থপূর্ণ প্রকাশ-নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য আমরা বাংলাদেশের জনগণের প্রশংসা করি এবং সব নব-নির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন জানাই।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS