News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
দেশের মানুষ যা চেয়েছিল তা পায়নি: রেজাউল করিম

দেশের মানুষ যা চেয়েছিল তা পায়নি: রেজাউল করিম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ৫৪ বছরে বাংলাদেশ যে নীতি ও আদর্শের মাধ্যমে চলছিল, সেই নীতি-আদর্শে দেশের মানুষ যা চেয়েছিল তা তারা পায়নি।

তিনি বলেন এ দেশ স্বাধীন হয়েছিল, লাখ লাখ মানুষ জীবন দিয়েছে, অনেকে পঙ্গু হয়েছে। তাদের তিনটি মূল স্লোগান ছিল, সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। কিন্তু যারা দেশ পরিচালনা করেছে, তাদের কার্যক্রমে একটিও স্লোগানের বাস্তবায়ন আমরা দেখিনি।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে গাজীপুর মহানগরের কোনাবাড়ী কলেজ মাঠ এলাকায় গাজীপুর-১ আসনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রেজাউল করিম আরও বলেন, এত বছর যারা দেশ পরিচালনা করেছেন, তারা একবার নয়, বহুবার দেশের অর্থ চুরি করেছে। তাদের প্রশাসনে হাজার হাজার মা সন্তান হারিয়েছেন। রাস্তায় নামার পর মানুষ গুম বা খুন হয়ে গেছে।দেশের অর্থ বিদেশে পাচার করে তারা বেগমপাড়া তৈরি করেছে।

নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতা ও ইসলামিক বক্তা রেজাউল করিম আবরার, গাজীপুর-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী জিএম রুহুল আমীন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনাবাড়ী থানার সাধারণ সম্পাদক আব্দুর রশিদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS