News Headline :
ধর্ষণের মতো ফৌজদারি অপরাধে সালিশ বেআইনি: মহিলা পরিষদ রমজানে বাংলাদেশ ও গাজায় ১০ লাখ রোজাদারের ইফতার আয়োজন করছে মাস্তুল ফাউন্ডেশন মধ্যপ্রাচ্যের ৪ পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের ফোনালাপ বাংলাদেশি নিহতের ঘটনায় বাহরাইনের রাজার শোক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে দেরি, যুক্তরাজ্যের ওপর চটলেন ট্রাম্প ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হলেন খামেনির স্ত্রীও ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে ৪ নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের কাতারে এলএনজি উৎপাদন বন্ধ, বাড়ল গ্যাসের দাম ইরানে হামলায় ঘাঁটি ব্যবহারে মানা, স্পেন ছাড়ল মার্কিন যুদ্ধবিমান
উত্তরায় ভবনের আগুনে নিহত বেড়ে ৫

উত্তরায় ভবনের আগুনে নিহত বেড়ে ৫

রাজধানীর উত্তরার একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচজন দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার পরে বিষয়টি নিশ্চিত করেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল আহমেদ।

তিনি জানান, অগ্নিকাণ্ডে আহতদের মধ্যে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একই পরিবারের তিনজন এবং উত্তরা স্পেশালাইজড হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন-একই পরিবারের ফজলে রাব্বী (৩৮), হারিস (৫২) ও রাহাব (১৭)। অন্য দুই নিহত হলেন রোদেলা আক্তার (১৪) এবং আড়াই বছর বয়সী শিশু রিসান।

এর আগে শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটের দিকে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের একটি বাসায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS