News Headline :
ধর্ষণের মতো ফৌজদারি অপরাধে সালিশ বেআইনি: মহিলা পরিষদ রমজানে বাংলাদেশ ও গাজায় ১০ লাখ রোজাদারের ইফতার আয়োজন করছে মাস্তুল ফাউন্ডেশন মধ্যপ্রাচ্যের ৪ পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের ফোনালাপ বাংলাদেশি নিহতের ঘটনায় বাহরাইনের রাজার শোক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে দেরি, যুক্তরাজ্যের ওপর চটলেন ট্রাম্প ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হলেন খামেনির স্ত্রীও ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে ৪ নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের কাতারে এলএনজি উৎপাদন বন্ধ, বাড়ল গ্যাসের দাম ইরানে হামলায় ঘাঁটি ব্যবহারে মানা, স্পেন ছাড়ল মার্কিন যুদ্ধবিমান
টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

আগামী ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ওইদিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে নির্বাচনকে কেন্দ্র করে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সাধারণ ছুটি থাকবে। এরপরের দুই দিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় সরকারি চাকরিজীবীরা টানা তিন দিনের ছুটি ভোগ করবেন।

খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচন উপলক্ষে দেওয়া সাধারণ ছুটিতে বেসরকারি অফিসও বন্ধ থাকতে পারে, যাতে প্রত্যেক নাগরিক নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

এদিকে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে শবে বরাতের ছুটি পাবেন সরকারি কর্মচারীরা।২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৪ ফেব্রুয়ারি (বুধবার) শবে বরাত পালিত হতে পারে (চাঁদ দেখার ওপর নির্ভরশীল)। ওই ক্ষেত্রে পরদিন বৃহস্পতিবার ছুটি নিতে পারলে টানা চার দিনের ছুটি ভোগ করার সুযোগ থাকবে।

অন্যদিকে চাঁদের হিসাব অনুযায়ী শবে বরাত ৫ ফেব্রুয়ারি হলে সেদিন ছুটি পাবেন সরকারি কর্মচারীরা। এরপরের দুই দিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় সে ক্ষেত্রে টানা তিন দিনের ছুটি মিলতে পারে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS