News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন-কমিশনার পদে নিয়োগে গণবিজ্ঞপ্তি

মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন-কমিশনার পদে নিয়োগে গণবিজ্ঞপ্তি

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন ও কমিশনার পদে নিয়োগের লক্ষ্যে উপযুক্ত ব্যক্তিদের তথ্য সংগ্রহের সুবিধার্থে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷

গণবিজ্ঞপ্তিতে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ৬-এ বর্ণিত যোগ্যতাসম্পন্ন আগ্রহী প্রার্থীদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্যাদি সংবলিত জীবনবৃত্তান্ত এবং পাসপোর্ট সাইজের এক কপি ছবি আহ্বান করা হয়েছে।

এসব তথ্যাদি আগামী ২৫ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, কক্ষ নং ৬২৮, ভবন নং ০৪, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর ডাকযোগে, সরাসরি অথবা ই-মেইলের মাধ্যমে (ই-মেইল: secretary@legislativediv.gov.bd) প্রেরণের আহ্বান জানানো হয়েছে।

লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্মসচিব (ড্রাফটিং) মোহাম্মদ আসাদুজ্জামান নূর স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিটি লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এবং জাতীয় মানবাধিকার কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS