News Headline :
মেধা বনাম পুলিশি–গোয়েন্দা প্রতিবেদন: জুলাই অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশেও কাটেনি ভেরিফিকেশন বৈষম্য ৬৪ জেলা থেকে কনস্টেবল নিয়োগ দিচ্ছে বাংলাদেশ পুলিশ, আবেদন শুরু ৫ মার্চ থেকে ফিরছে অপূর্ব–বিন্দু জুটি ‘আজ দুপুরে আমার স্ত্রী আত্মহত্যা করেছে’, নেপাল থেকে ফেসবুকে আলভী ফারুকী জানালেন, ক্ষমতায় থাকার পরও কেন হলে ‘শনিবার বিকেল’ মুক্তি দেননি যে কারণে ইফতার-সেহেরিতে খেজুর খাবেন ভেঙে যাচ্ছে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা: ৯০ দিনের মধ্যে নির্বাচনের নির্দেশ প্রস্তুতিতে ঘাটতি থাকলেও আত্মবিশ্বাসী শিউলিরা ওমরাহ শেষে ফেরার পথে জেদ্দায় আটকে পড়লেন মুশফিক রাজনীতিতে স্বস্তি ফিরলেও অর্থনীতিতে ঝুঁকি বেড়েছে: অক্সফোর্ড ইকোনমিকসের প্রতিবেদন
শীতের ভোরে জীবিকার জন্য বের হন রিকশা নিয়ে, আধঘণ্টা পরেই মৃত্যুর খবর

শীতের ভোরে জীবিকার জন্য বের হন রিকশা নিয়ে, আধঘণ্টা পরেই মৃত্যুর খবর

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় কাভার্ড ভ্যান চাপায় বাবুল হাওলাদার সাগর (৪৫) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। পরিবার বলছে, শীতের ভোরে জীবিকার তাগিদে রিকশা নিয়ে বেরিয়েছিলেন সাগর। এর আধঘণ্টা পরই তার মৃত্যুর খবর পাওয়া যায়। 

বুধবার (১৪ জানুয়ারি) ভোর সোয়া ৫টার দিকে কাজলায় মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের টোলপ্লাজার কাছে সাগরকে চাপা দেয় কাভার্ড ভ্যান।

মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সকাল ৬টার দিকে মৃত ঘোষণা করেন।

সাগর নারায়ণগঞ্জের মদনপুর এলাকার আজিজ হাওলাদারের ছেলে। তিনি যাত্রাবাড়ীর শনির আকড়া এলাকায় দুই ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

তার রিকশার যাত্রী মো. নয়ন সরকার জানান, ভোরে সাগরের অটোরিকশায় করে তিনি যাত্রাবাড়ী গিয়েছিলেন মালামাল নিয়ে।এরপর ওই রিকশাতেই আবার ফিরছিলেন। কাজলা টোলপ্লাজা বরাবর রাস্তায় এসে অটোরিকশাটি নষ্ট হয়ে গেলে সেটি টেনে নিয়ে যাচ্ছিলেন চালক। আর রিকশার পেছনে পেছনে হাটছিলেন নয়ন। তখনই পেছনে একটি কাভার্ড ভ্যান একটি প্রাইভেটকারকে ওভারটেক করতে গিয়ে রিকশাচালক সাগরের ওপর উঠিয়ে দেয়।

তখন নয়ন নিজেই রিকশাচালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তবে চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। 

সাগরের স্ত্রী বিউটি আক্তার জানান, অটোরিকশাটি সাগরের নিজের। ভোর পৌনে ৫টার দিকে বাসা থেকে বের হয়েছিলেন তিনি। এর আধঘণ্টা পরই তার দুর্ঘটনার খবর পান।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশ তদন্ত করছে। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS