News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
দাড়িতে খুশকি?

দাড়িতে খুশকি?

শীত মৌসুমে শুধু মাথার ত্বকই নয়, দাড়ির ত্বকও শুষ্ক হয়ে খুশকির মতো ঝরে যেতে পারে। এতে চুলকানি, লালচে ভাব এবং অস্বস্তি দেখা দেয়। তবে কিছু সহজ যত্নে এই সমস্যা কমানো সম্ভব।

নিয়মিত পরিষ্কার

সপ্তাহে অন্তত ৩–৪ দিন মাইল্ড বিয়ার্ড শ্যাম্পু বা সালফেট-মুক্ত ফেসওয়াশ দিয়ে দাড়ি ধুয়ে পরিষ্কার রাখুন।

সাধারণ চুলের শ্যাম্পু ব্যবহার এড়িয়ে চলুন।

ময়েশ্চারাইজিং

দাড়ির ত্বক আর্দ্র রাখতে কয়েক ফোঁটা বিয়ার্ড অয়েল ব্যবহার করুন। নারকেল তেল, জোজোবা অয়েল বা অর্গান অয়েল দাড়ির ত্বক নরম রাখে এবং খুশকি কমায়।

দাড়ি ব্রাশ করুন

নিয়মিত চিরুনি বা নরম ব্রাশ ব্যবহার করলে মৃত কোষ বের হয় এবং রক্ত সঞ্চালন উন্নত হয়।এতে ত্বকে জ্বালা কম থাকে।

গরম পানি এড়িয়ে চলুন

খুব গরম জল ত্বকের প্রাকৃতিক তেল ধুয়ে নিতে পারে। দাড়ি ধোয়ার জন্য কুসুম গরম বা সাধারণ জল ব্যবহার করুন।

সুষম খাদ্যাভ্যাস

বেশি পানি পান করুন এবং খাদ্যতালিকায় ভিটামিন বি, জিঙ্ক ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার রাখুন, যেমন বাদাম, ডিম, মাছ ও সবুজ শাকসবজি।

পরামর্শ

অতিরিক্ত খুশকি, লালচে ভাব বা জ্বালা দেখা দিলে ডার্মাটোলজিস্টের পরামর্শ নিন। এটি হতে পারে সেবোরিক ডার্মাটাইটিস।

শীতকালে দাড়ির যত্নে নিয়মিত পরিষ্কার, ময়েশ্চারাইজিং এবং সুষম খাদ্যই সবচেয়ে কার্যকর।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS