News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
ড. ইউনূসের কর ফাঁকি প্রমাণিত, ১২ কোটি টাকা পরিশোধের নির্দেশ

ড. ইউনূসের কর ফাঁকি প্রমাণিত, ১২ কোটি টাকা পরিশোধের নির্দেশ

১২ কোটি টাকা আয়কর চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দেওয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের করা তিনটি মামলার রায় ঘোষণা করা হয়েছে। ফলে কর ফাঁকির বিষয়টি প্রমাণিত হওয়ায় এনবিআরকে ১২ কোটি টাকা পরিশোধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (৩১ মে) বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

ড. মুহাম্মদ ইউনূসের আয়কর রেফারেন্সের তিন মামলার শুনানি শেষ হয় গত ২৩ মে। ওইদিন তিনটি আয়কর রেফারেন্স মামলার রায়ের জন্য ৩১ মে দিন ধার্য করা হয়।

উল্লেখ্য, ১৯৯০ সালের দানকর আইন অনুযায়ী ২০১১-১২ করবর্ষে মোট ৬১ কোটি ৫৭ লাখ ৬৯ হাজার টাকা দানের বিপরীতে প্রায় ১২ কোটি ২৮ লাখ ৭৪ হাজার টাকা কর দাবি করে ড. ইউনূসকে নোটিশ দেয় এনবিআর। একইভাবে ২০১২-১৩ করবর্ষে ৮ কোটি ১৫ লাখ টাকা দানের বিপরীতে প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা দানকর দাবি করে আরেকটি নোটিশ পাঠায় রাজস্ব বোর্ড। ২০১৩-১৪ করবর্ষে ৭ কোটি ৬৫ হাজার টাকা দানের বিপরীতে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা কর দাবি করে আরেকটি নোটিশ দেওয়া হয়।

ড. ইউনূস এনবিআরের ওইসব নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে মামলা করেন। শুনানি নিয়ে ২০১৪ সালে মামলার খারিজ করে দেন কর আপিল ট্রাইব্যুনাল। এরপর হাইকোর্টে পৃথক তিনটি আয়কর রেফারেন্স মামলা করেন ড. ইউনূস। ২০১৫ সালে প্রাথমিক শুনানি নিয়ে দানকর দাবির নোটিশের কার্যকারিতা স্থগিত করে হাইকোর্ট রুল জারি করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS