News Headline :
বিজেপি নেতার মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে শাহরুখ, নানা আলোচনা ফের মা হলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর খেলোয়াড়ি জীবনে রাজনীতি নয়: প্রধানমন্ত্রীর আহ্বানে ফারুক আহমেদের সমর্থন পাকিস্তান ক্রিকেটে রেকর্ড জরিমানা গুনলেন নাসিম শাহ ইরানে ‘পরমাণু হামলার প্রস্তুতি চলছে’, ‘ফাঁস’ করতে কূটনীতিকের পদত্যাগ শীতের জড়তা কাটিয়ে উষ্ণতায় ফিরছে পর্তুগাল জ্বালানি অবরোধ ভেঙে কিউবায় পৌঁছাল রুশ তেলবাহী ট্যাংকার সাজেদা ফাউন্ডেশনের ১৫৮ কোটি টাকার বন্ড অনুমোদন আবিদকে ঘিরে গুজব-মিথ্যাচার থামছেই না আন্দোলনে হামলাকারীদের পরিণতি ‘যুদ্ধের ময়দানেই’ ফয়সালা হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
খালেদা জিয়ার জানাজার নামাজে থাকবে নারীদের জন্য বিশেষ ব্যবস্থা

খালেদা জিয়ার জানাজার নামাজে থাকবে নারীদের জন্য বিশেষ ব্যবস্থা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দেশব্যাপী গভীর শোকের আবহ বিরাজ করছে। 

তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার।

এ প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশগ্রহণ করতে ইচ্ছুক নারীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় নারীদের জন্য পৃথকভাবে এ বিশেষ ব্যবস্থা করা হয়েছে, যাতে তাঁরা সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে জানাজায় অংশ নিতে পারেন।

বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা বাদ জোহর বেলা দুইটায় অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণে আগ্রহী সবাইকে নিরাপত্তাজনিত কারণে কোনো প্রকার ব্যাগ বহন না করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে আগত সবার সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।

মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS