News Headline :
বিদ্যুৎ কোম্পানিতে চাকরিতে আবেদন শেষ ৮ ফেব্রুয়ারি, মূল বেতন ৫২০০০-৭০০০০ টাকা ‘দুই ভুবনে দুই বাসিন্দা বন্ধু চিরকাল’-এর সুরকার শাহ নেওয়াজ মারা গেছেন বাংলাদেশের বদলে সুযোগ পেয়ে হার দিয়ে বিশ্বকাপ শুরু স্কটল্যান্ডের বিসিবির টুর্নামেন্টে সেরা হলেই মিলবে ‘ইয়ামাহা এফজেডএস’ নবম বোলার হিসেবে ইতিহাসে শেফার্ড পাকিস্তানে মসজিদে ভয়াবহ বিস্ফোরণে আইএসের দায় স্বীকার চট্টগ্রাম বন্দরকে বাঁচাতে হবে আবার বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা যোগ্য ব্যক্তি সংসদে না গেলে গণঅভ্যুত্থানের অর্জন হুমকিতে পড়বে: তাসলিমা বিএনপির নেতৃত্বে যুগপৎ জোট সরকার গঠন করবে: জোনায়েদ সাকি
ডেইলি স্টার ভবনে হামলার ঘটনায় আজমির হোসেন আকাশ গ্রেপ্তার

ডেইলি স্টার ভবনে হামলার ঘটনায় আজমির হোসেন আকাশ গ্রেপ্তার

রাজধানীর তেজগাঁওয়ে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার ভবনে সন্ত্রাসী হামলা ও লুটপাটের ঘটনায় জড়িত দুষ্কৃতকারী আজমির হোসেন আকাশকে (২৭) গ্রেপ্তার করেছে র‍্যাব-৩।

বুধবার (২৪ ডিসেম্বর) র‍্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১৯ ডিসেম্বর দ্য ডেইলি স্টার ভবনে হামলা ও লুটপাটের সময় আজমির হোসেন আকাশ দুটি মনিটর, একটি সিপিইউ ও একটি হার্ডডিক্স লুট করে নিয়ে যান। সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত করা হয়।

পরে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি মনিটর, একটি সিপিইউ, একটি হার্ডডিক্স, তিনটি ক্যাবল, একটি সুইচ অ্যাডাপ্টর ও একটি মাউস উদ্ধার করা হয়।

এর আগে, মঙ্গলবার এ ঘটনায় জড়িত আরও ১০ জনকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। এ নিয়ে গত দুইদিনে মোট ২৯ জনকে গ্রেপ্তার করা হলো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS