News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
ভদ্রতার মূল্য নেই, আগের ফর্মে ফেরত আসলাম: মিষ্টি জান্নাত

ভদ্রতার মূল্য নেই, আগের ফর্মে ফেরত আসলাম: মিষ্টি জান্নাত

ঢাকাই চলচ্চিত্রে আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত। সামাজিকমাধ্যমে দেওয়া এক বিস্ফোরক পোস্টে আবারও শোবিজ অঙ্গন সরগরম করে তুলেছেন এই চিত্রনায়িকা।

সম্প্রতি নিজের ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছেন মিষ্টি। যেখানে তিনি লেখেন, ‘ভদ্র ব্যবহারের কোনো মূল্য নেই এই সমাজে, তাই আবার আগের ফর্মে ফেরত আসলাম।

হঠাৎ কেন মিষ্টির এই মেজাজ বদল, তা নিয়ে অনুসারীদের মনে কৌতূহল দেখা দিলেও নেটিজেনদের বড় একটি অংশ তার এই মন্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।

অনেকে তার পোস্টের কমেন্ট বক্সে সমর্থন জানিয়ে লিখেছেন, ‘একদম ঠিক কথা বলেছেন’ কিংবা ‘সঠিক সিদ্ধান্ত’।

এর আগে অন্য এক বার্তায় মিষ্টি জান্নাত তার ক্যারিয়ার ও পেশাদারিত্ব নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন। সেখানে তিনি উল্লেখ করেন, সিনেমার ছোট কোনো চরিত্রে কাজ করে অসম্মানিত হওয়ার চেয়ে সম্মান বজায় রেখে প্রস্তাব ফিরিয়ে দেওয়াটাই প্রকৃত সাহসিকতা।কাজ কম করলেও নিজের আত্মসম্মান বিসর্জন দিতে নারাজ এই অভিনেত্রী।

‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে ২০১৪ সালে রুপালি পর্দায় অভিষেক হয় মিষ্টি জান্নাতের। এই নায়িকা একজন দন্তচিকিৎসকও। প্রায়ই বক্তিগত জীবন নিয়ে সামাজিকমাধ্যমে সরব থাকতে দেখা যায় এই সুন্দরীকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS