News Headline :
বিদ্যুৎ কোম্পানিতে চাকরিতে আবেদন শেষ ৮ ফেব্রুয়ারি, মূল বেতন ৫২০০০-৭০০০০ টাকা ‘দুই ভুবনে দুই বাসিন্দা বন্ধু চিরকাল’-এর সুরকার শাহ নেওয়াজ মারা গেছেন বাংলাদেশের বদলে সুযোগ পেয়ে হার দিয়ে বিশ্বকাপ শুরু স্কটল্যান্ডের বিসিবির টুর্নামেন্টে সেরা হলেই মিলবে ‘ইয়ামাহা এফজেডএস’ নবম বোলার হিসেবে ইতিহাসে শেফার্ড পাকিস্তানে মসজিদে ভয়াবহ বিস্ফোরণে আইএসের দায় স্বীকার চট্টগ্রাম বন্দরকে বাঁচাতে হবে আবার বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা যোগ্য ব্যক্তি সংসদে না গেলে গণঅভ্যুত্থানের অর্জন হুমকিতে পড়বে: তাসলিমা বিএনপির নেতৃত্বে যুগপৎ জোট সরকার গঠন করবে: জোনায়েদ সাকি
গণমাধ্যমকর্মীদের এড়িয়ে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

গণমাধ্যমকর্মীদের এড়িয়ে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করলেও সাংবাদিকদের এড়িয়ে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

পদত্যাগের গুঞ্জনের মধ্যে তার এই সাক্ষাতের তাৎপর্য জানতে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকরা ঘিরে ধরলেও তিনি পাশ কাটিয়ে যান।

তথ্য উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খানও ইসিতে এসেছিলেন। মাঠ প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে আয়োজিত ইসির বৈঠকে ভোটে করণীয় নিয়ে ব্রিফ করেন তারা।

পরে মো. জাহাঙ্গীর আলমসহ দুজন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করলেও গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS