News Headline :
বিদ্যুৎ কোম্পানিতে চাকরিতে আবেদন শেষ ৮ ফেব্রুয়ারি, মূল বেতন ৫২০০০-৭০০০০ টাকা ‘দুই ভুবনে দুই বাসিন্দা বন্ধু চিরকাল’-এর সুরকার শাহ নেওয়াজ মারা গেছেন বাংলাদেশের বদলে সুযোগ পেয়ে হার দিয়ে বিশ্বকাপ শুরু স্কটল্যান্ডের বিসিবির টুর্নামেন্টে সেরা হলেই মিলবে ‘ইয়ামাহা এফজেডএস’ নবম বোলার হিসেবে ইতিহাসে শেফার্ড পাকিস্তানে মসজিদে ভয়াবহ বিস্ফোরণে আইএসের দায় স্বীকার চট্টগ্রাম বন্দরকে বাঁচাতে হবে আবার বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা যোগ্য ব্যক্তি সংসদে না গেলে গণঅভ্যুত্থানের অর্জন হুমকিতে পড়বে: তাসলিমা বিএনপির নেতৃত্বে যুগপৎ জোট সরকার গঠন করবে: জোনায়েদ সাকি
ভিসার শর্ত শিথিল করলো চীন

ভিসার শর্ত শিথিল করলো চীন

স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের জন্য শর্ত শিথিল করেছে ঢাকার চীন দূতাবাস। আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের ফিঙ্গার প্রিন্ট অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকার চীন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।

বার্তায় উল্লেখ করা হয়, ভিসা আবেদন আরও সহজ করার জন্য এখন থেকে আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সব স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের ফিঙ্গার প্রিন্ট সংগ্রহকে ছাড় দেওয়া হয়েছে।

ত‌বে ডি, জে ১, কিউ ১, এস ১, এক্স ১ এবং জেড ভিসা ক্যাটাগরিতে আবেদনকারীদের জন্য ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করা প্রয়োজন, যাদের চীনে প্রবেশের পরে রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS