News Headline :
১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে! সংগীত প্রতিযোগিতা, বিশ্বমঞ্চের জন্য দেশি প্রতিনিধির খোঁজ শুরু রাজকন্যা সোফিয়াকে ‘এড়িয়ে’ গেলেন ইয়ামাল: ধর্ম, লজ্জা নাকি প্রেমিকার সমীকরণ? ‘পারেদেসকে নিষিদ্ধ করা ঠিক হবে না’—ফাইনাল শেষের হাতাহাতি নিয়ে চমকপ্রদ মন্তব্য গাভির বিশ্বকাপ ফাইনাল শেষের মারামারি নিয়ে মুখ খুললেন আর্জেন্টিনার সহকারী কোচ যন্তর মন্তরে বিক্ষোভকারীদের জন্য অনলাইনে খাবার পাঠাচ্ছেন কারা যুক্তরাষ্ট্রসহ ৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ পুলিশও ফিসফিস করে বলেছিল ‘সরকার সরান’: রাহুল গান্ধী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান
মিমি, অঙ্কুশ, উর্বশীদের মোটা অঙ্কের সম্পত্তি বাজেয়াপ্ত!

মিমি, অঙ্কুশ, উর্বশীদের মোটা অঙ্কের সম্পত্তি বাজেয়াপ্ত!

বেটিং অ্যাপ মামলায় বিপাকে টলিউডের দুই অভিনয়শিল্পী অঙ্কুশ হাজরা ও মিমি চক্রবর্তী। তাদের মোটা অঙ্কের সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

একইসঙ্গে বেশ কয়েকজন ক্রিকেটার এবং তারকার সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে। যার মধ্যে রয়েছেন যুবরাজ সিং ও রবিন উথাপ্পার নাম।

রয়েছেন বলিউডের বহু পরিচিত মুখ উর্বশী রাউতেলা, সোনু সুদ ও নেহা শর্মাও।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বেটিং অ্যাপ মামলায় শুক্রবার (১৯ ডিসেম্বর) মোট মোট ৭.৯৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। যার মধ্যে মিমি চক্রবর্তীর ৫৯ লাখ, অভিনেতা অঙ্কুশ হাজরার ৪৭.২০ লাখ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর।

এর পাশাপাশি যুবরাজের ২.৫ কোটি, রবিন উথাপ্পার ৮.২৬ লাথ, উর্বশী রাউতেলার ২.০২ কোটি, সোনু সুদের ১ কোটি ও নেহা শর্মার ১.২৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর।তবে উর্বশীর সম্পত্তি তার মায়ের নামে রয়েছে বলে জানা গেছে।

ওয়ানএক্সবেট নামের একটি বেআইনি বেটিং অ্যাপকে ব্যবহার করে কয়েক কোটি টাকার প্রতারণা এবং আর্থিক প্রতারণার অভিযোগ ওঠে। সেই ঘটনার তদন্তে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তদন্তে একাধিক তারকাকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা।

দিল্লিতে ডেকে অভিনেত্রী ও সাবেক সাংসদ মিমি চক্রবর্তীকে কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ইডি। জেরা করা হয় অঙ্কুশ হাজরাকেও। এরপরেই বেটিং অ্যাপ মামলায় দুই অভিনেতা-অভিনেত্রীর সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি।

এর আগে ওই মামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ধাওয়ান এবং রায়নার প্রায় সাড়ে ১১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। রায়নার প্রায় ৬ কোটি ৬৪ লাখ টাকার মিউচুয়াল ফান্ড বিনিয়োগ এবং ধাওয়ানের ৪.৫ কোটির স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS